চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যা পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ কী?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:৩৪ অপরাহ্ণ ১০, জুলাই ২০২০
সম্পাদকীয়
A A
বন্যার পানি

ফাইল ছবি

করোনাভাইরাস ও ঘূর্ণিঝড় আম্পানের পর এখন দেশের অন্যতম শঙ্কার নাম বন্যা পরিস্থিতি। দিনের পর দিন বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিপৎসীমার ওপর দিয়েও প্রবাহিত হচ্ছে।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, ব্রহ্মপুত্র-যমুনা, উত্তরাঞ্চলের তিস্তা-ধরলা এবং উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক আবহাওয়া মডেলের তথ্যানুযায়ী আগামী ৭২ ঘণ্টা দেশের উত্তরাঞ্চলের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয়, হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বিহার প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এই সময়ে ব্রহ্মপুত্র-যমুনা ও মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

Banglabid

তিস্তা ও ধরলা নদীসমূহের পানি সমতল আগামী ৭২ ঘণ্টায় সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি সমতল বিপৎসীমা অতিক্রম করতে পারে।

এর আগে থেকেই দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির শিকার লাখ লাখ মানুষ। কিছু ক্ষেত্রে সহায়তামূলক কার্যক্রম দেখা গেলেও তা প্রয়োজেনর তুলনায় খুবই নগন্য। এজন্য বন্যার শিকার মানুষেরা মানবেতর জীবনযাপন করছেন। এমন প্রেক্ষাপটে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর আরও অগ্রণী ভূমিকা জরুরি।

একে তো করোনাভাইরাস, তার ওপর ঘূর্ণিঝড় ও বন্যা দিন দিন জনজীবন বিষিয়ে তুলছে। আম্পান পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই কোন ধরনের সহায়তা, পুনর্বাসন কর্মসূচি ও টেকসই সমাধানের আওতায় আসেননি বলে গণমাধ্যমের খবরে প্রকাশ হচ্ছে। এমন পরিস্থিতিতে বন্যা যেন মরার ওপর খাড়ার ঘাঁ। বন্যার শিকার হওয়ার শঙ্কায় থাকা এলাকাসমূহের পরিস্থিতি মোকাবেলায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যাবন্যা পরিস্থিতিসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যাম্পিয়ন্স লিগে পরীক্ষার মুখে মেসি-রোনালদো-রামোসরা

পরবর্তী

বনানী কবরস্থানে হবে সাহারা খাতুনের দাফন

পরবর্তী

বনানী কবরস্থানে হবে সাহারা খাতুনের দাফন

সপরিবারে করোনায় আক্রান্ত চিত্রনায়িকা তমা মির্জা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT