চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যা দুর্গত ও রোহিঙ্গাদের পাশে ইউনিসেফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A

বাংলাদেশের বন্যা দুর্গত ও কক্সবাজার সীমান্তে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্য জরুরী সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইউনিসেফ। বিশেষ করে বন্যা আক্রান্ত ও দেশ ছেড়ে আসায় ভোগান্তিতে পড়া রোহিঙ্গা শিশুদের জন্য কাজ করছে বিশ্বব্যাপী শিশুশিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটি।

জানা গেছে, ইউনিসেফ বন্যা কবলিত দেড় লাখ মানুষের জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্বাস্থ্যসম্মত পোষাক, জেরি ক্যান এবং ব্লিসিং পাউডার সরবরাহ করে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করছে। এছাড়া বন্যার পানির কারণে ক্ষতিগ্রস্ত পাঠদান ব্যবস্থা পুনরায় চালু করার জন্যও ইউনিসেফ কাজ করে যাচ্ছে।

পাশাপাশি তারা কক্সবাজার সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিশু,তাদের পরিবার এবং আশ্রয় প্রদানকরী লোকজনদের জন্য কাজ করছে। ইতোমধ্যে তারা ঐসব এলাকায় শিশু এবং কিশোরীদের জন্য ৭টি নিরাপদ আশ্রয়কেন্দ্র গড়ে তুলেছে। যেখানে ‍শিশুদের শারিরীক এবং মানসিকভাবে সুস্থ রাখার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া সেখানে সেখানে প্রায় ১৫ হাজার লোকের জন্য সুপেয় পানি এবং প্রায় ১০ হাজার লোকের নিরাপদ টয়লেট সুবিধা প্রদান করেছে ইউনিসেফ।

আরও জানা গেছে, বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত সোয়া তিন লাখ লোকের জন্য প্রায় ৩৯ কোটি টাকা সহায়তা এবং দেশ ছেড়ো আসা রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারের সহায়তার জন্য ২০১৭-১৮ বর্ষে ৪০ কোটি টাকা পর্যন্ত বরাদ্ধ বৃদ্ধির পরিকল্পনা হাতে নিয়েছে ইউনিসেফ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউনিসেফবন্যা দুর্গতরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

কারাগার থেকে হাসপাতালে নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মদি

মে ২, ২০২৬

শুধু মুক্ত গণমাধ্যম নয়, সঠিক তথ্য নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

মে ২, ২০২৬

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মে ২, ২০২৬

সরাসরি মিরপুর: বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টি-টুয়েন্টি

মে ২, ২০২৬

শ্রীলংকায় আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্পে অংশ নিচ্ছেন ১৭ তরুণ

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT