চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোরবানির সঙ্গে সঙ্গে বানভাসি মানুষের জন্যও খরচ করি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সারাদেশের বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে। কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অতি কষ্টে খাদ্য সংকটে দিন কাটছে তাদের। অনেকে হয়ে পড়েছেন গৃহহারা।

পানিবন্দী এসব মানুষদের পাশে দাঁড়াতে আহবান জানিয়েছেন মানুষের জন্য ফাউন্ডেশন’এর সমন্বয়ক শাহানা হুদা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন: দেশ তলিয়ে যাচ্ছে, আমরা কি সেভাবে উৎসব পালন করতে পারি ? না করা উচিৎ ? সামনে কোরবানির ঈদ। আমরা যে যার মত করে, সামর্থ অনুযায়ী কোরবানি দিয়ে থাকি। অনেকেই আছেন যারা প্রয়োজন ও কোরবানির নিয়মের বাইরে গিয়েও দেদার খরচ করেন কোরবানির পেছনে। তারা বলতেই পারেন আমাদের টাকা আছে, আমরা খরচ করবো।

লাখ টাকার গরু থেকে শুরু করে আরও বেশি টাকার উটও রয়েছে এর মধ্যে। আমি অনেককেই দেখেছি কে কত টাকার গরু কিনছে, সেটা নিয়ে প্রতিযোগিতায় নামছে।যাদের একটা ভাগ দিলেও কোরবানি সহী হয়, তারাও দেখি বিভিন্ন কারণ দেখিয়ে ৪/৫ টি ভাগা দিয়ে দেন।

আমরা কি এবার একটু ভিন্নভাবে ভাবতে পারি না ? যতটুকু ধর্মীয় মতে প্রয়োজন, কোরবানির জন্য ততটুকু খরচ করে বাকি টাকাটা বন্যা আক্রান্তদের মাঝে কি বিলিয়ে দিতে পারি না ? এতে অনেক মানুষ বাঁচবে, দেশ বিপদে জনগণের সহায়তা পাবে, সবাইকে নিয়ে আমরা ঈদের আনন্দ ভাগ করে নিতে পারবো। এতে আল্লাহ খুশিই হবেন।

একইভাবে এই বিপদকালে পূজা, বিয়ে, জন্মদিন ও বিভিন্ন অনুষ্ঠানে আমাদের অপরিমিত ব্যয় কমিয়ে এই টাকাটা বানভাসি মানুষের জন্য খরচ করি। দেশের কোটি মানুষ যেখানে পানিবন্দী হয়ে গৃহহারা হয়ে যাচ্ছে, বাচ্চারা অভুক্ত থাকছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান ভেসে যাচ্ছে, কৃষকের গবাদি পশু ও ফসল তলিয়ে যাচ্ছে সেখানে প্রয়োজনের বাইরে শুধু সমাজ বা আনুষ্ঠানিকতার কারণে আমরা কি সেভাবে উৎসব পালন করতে পারি ? না করা উচিৎ

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যাবন্যা পরিস্থিতির অবনতি
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT