চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার ঝুঁকি কমাতে এভারেস্টে হ্রদের পানি নিষ্কাশন

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
১২:৪০ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৬
পরিবেশ
A A

এভারেস্ট পর্বতের কাছাকাছি হিমবাহ থেকে সৃষ্ট একটি হ্রদ থেকে পানি নিষ্কাশন করে পানির স্তর নিরাপদ পর্যায়ে আনা হয়েছে বলে জানিয়েছে নেপালের সামরিক বাহিনী।

ইমজা নামের ওই হিমবাহ হ্রদটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার মিটার উঁচুতে অবস্থিত। সম্প্রতি হ্রদটির পানির উচ্চতা বেড়ে যাওয়ায় যে কোনো সময় বন্যা হয়ে নিচের ঢালে থাকা বাসভূমি, পথঘাট ও সেতু ডুবে যাওয়ার আশঙ্কা করছিল নেপাল সরকার। তাই পানি নিষ্কাশনের উদ্যোগ নেয়া হয়।

কিছু কিছু জায়গায় ইমজা হ্রদ ১৪৯ মিটার পর্যন্ত গভীর। টানা কয়েক মাসের কঠোর পরিশ্রমের পর এর পানির উচ্চতা ৩.৪ মিটার কমানো হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা।nepal_everest-lake2

nepal_everest-lake3
অনেক উঁচুতে ভীষণ প্রতিকূলতায় কাজ চালিয়ে যেতে হয়েছে কর্মীদের

নেপাল সেনাবাহিনী জানায়, এ ধরণের পানি নিষ্কাশন প্রকল্পের মধ্যে এটিই সবচেয়ে বড় মাপের। এ প্রকল্পে সেনা সদস্য এবং পাহাড়ি শেরপারা একসঙ্গে টানা ছ’মাস কাজ করে একটি নালা তৈরি করেছে যেন তার মধ্য দিয়ে ধীরে ধীরে পানি অন্যদিকে সরে যায়।

nepal_everest-lake4
হেলিকপ্টারে করে নির্মাণ সামগ্রী পৌঁছানো হয়েছে

নালা তৈরির পর প্রায় দু’মাস ধরে ৪ মিলিয়ন ঘনমিটার পানি সেটি দিয়ে ছাড়া হয়। পাইলট প্রকল্প হিসেবে শুরু করা এই উদ্যোগটি সফল হওয়ায় অন্যান্য হ্রদগুলোর ক্ষেত্রেও একই পদ্ধতি ব্যবহার করা হবে বলে বিবিসিকে জানান প্রকল্পটির ব্যবস্থাপক এবং নেপাল সরকারের পানিবিজ্ঞান ও আবহাওয়াবিদ্যা বিভাগের কর্মকর্তা তপ খাত্রি।

ইমজা হিমালয়ের হাজারো হ্রদের মধ্যে অন্যতম। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির জন্য সম্প্রতি বরফ গলার হার দ্রুত হয়েছে। আর এ কারণে অনেকগুলো হ্রদেই পানি বেড়ে যাচ্ছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Reneta

এছাড়াও নেপালে গত বছরের ভয়াবহ ভূমিকম্পও ইমজা হ্রদের অস্থিতিশীলতার জন্য ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এভারেস্টবিশ্ব উষ্ণায়নহিমালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬

ইংল্যান্ডে আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি

জুলাই ২১, ২০২৬

তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্যের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

জুলাই ২১, ২০২৬

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT