চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধ হচ্ছে মধ্যবিত্তের ফ্ল্যাট কেনার সব পথ

সঞ্জয় চাকী সঞ্জয় চাকী
৩:১৪ পূর্বাহ্ণ ২০, নভেম্বর ২০১৫
অর্থনীতি
A A

মধ্যবিত্তের জন্য ফ্ল্যাট কেনার সব পথই যেন বন্ধ হতে চলেছে। সিঙ্গেল ডিজিট ঋণ বন্ধ থাকার সঙ্গে যোগ হয়েছে রেজিস্ট্রেশনের বাড়তি খরচ। ফলে এক মাসেই রেজিস্ট্রি কমে গেছে ৪২ হাজার। মধ্যবিত্ত ফ্ল্যাট কেনার জন্য কেন সহজশর্তে ঋণ পাবে না তা জানতে চেয়েছেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

এককালীন কিছু অর্থ আর বাসা ভাড়ার চেয়ে কিছুটা বেশি মাসিক কিস্তি দিয়ে রাজধানীতে ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখেন মধ্যবিত্তরা। উচ্চসুদের ঋণের সঙ্গে চলতি অর্থবছর থেকে ঢাকা, চট্টগ্রামসহ মহানগর এলাকায় রেজিস্ট্রেশন ফি’র ওপর বাড়তি কর যোগ করায় প্লট-ফ্ল্যাট কেনার খরচ অনেক বেড়ে গেছে। ফলে আগস্টে ঢাকায় ১৭ হাজার ৯শ’টি রেজিস্ট্রি হলেও সেপ্টেম্বরে হয়েছে ১৩ হাজার ৭শ’টি।

রিহ্যাবের সহ-সভাপতি লিয়াকত আলী ভুইয়া বলেন, রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য আনুষঙ্গিক ফি বেড়ে গেছে ফলে খরচ বাড়ছে অনেক। এই জন্য এই মাসে তেমন কেউ রেজিস্ট্রেশন করতে আসে নি। 

Banglabid

এর চেয়ে বেশি সমস্যা, স্বল্পসুদে দীর্ঘমেয়াদি ঋণ পাওয়া। উচ্চসুদের পাশাপাশি সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর হাউজ বিল্ডিং ঋণ দেয়ার হার খুবই সীমিত। দশ শতাংশের কমে দীর্ঘমেয়াদি ঋণ দিতে সরকারি যে ফান্ড চালুু ছিল তা বন্ধ ২০১০ সাল থেকে।

রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, একজন মধ্যবিত্ত নাগরিক যে টাকায় বাসা ভাড়া থাকে সেই টাকাতেই তিনি একটা বাড়ি করতে পারছেন। এই জন্য ঋণের হারও কম রাখার কথা ছিলো। সিঙ্গেল ডিজিটের সুদে সরকারকে ঋণের ব্যবস্থা করতে হবে। সেখানে হোম লোনও থাকবে।

মধ্যবিত্তের আবাসন সংকট মেটাতে দশ শতাংশের কমে হাউজবিল্ডিং ঋণ আর সরকারি ফান্ডের জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সহায়তা চান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

Reneta

তিনি বলেন, এটা সরকারই দেবে। গরীব লোকেরা বা মধ্যবিত্তরা কখনো টাকা মারে না, টাকা মারে হলমার্ক বা ডেসটিনির লোকেরা।

মন্ত্রী আশংকা প্রকাশ করেন, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে আবাসনের সুযোগ সৃষ্টিতে ব্যর্থ হলে আবাসনের সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক সংকটও বাড়বে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দ্রুত ফাঁসির পাশাপাশি ফরিদপুরের মাটি কলঙ্কমুক্ত রাখার দাবি

পরবর্তী

বিপিএল খেলোয়াড়দের শেষ মুহূর্তের প্রস্তুতি

পরবর্তী

বিপিএল খেলোয়াড়দের শেষ মুহূর্তের প্রস্তুতি

মালির হোটেলে বন্দুকধারীদের হাতে জিম্মি দেড়শতাধিক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT