চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ণ ০৯, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার তাকে আনুষ্ঠানিকভাবে বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত করার পর থেকেই কলকাতাজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।

আজ (৯ মে) শনিবার শপথগ্রহণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ বিধানসভা, মহাকরণ ও ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এলাকায় চলছে জোর প্রস্তুতি। এবার বিরোধী দলনেতা নয়, মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় প্রবেশ করবেন শুভেন্দু অধিকারী। তার জন্য মুখ্যমন্ত্রীর পুরোনো কক্ষ নতুনভাবে সাজানো হচ্ছে এবং প্রয়োজনীয় আসবাব ও দাপ্তরিক প্রস্তুতির কাজও শেষ পর্যায়ে রয়েছে।

জানা গেছে, আগামী সোমবার থেকে বিধানসভায় নির্ধারিত কক্ষে নিয়মিত কার্যক্রম শুরু করবেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে শনিবার কলকাতা শহরে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মালবাহী যান চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এদিকে প্রায় চার বছর পর খুলে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দপ্তর। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারের পর থেকে কক্ষটি বন্ধ ছিল। শুক্রবার সেটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সরিয়ে ফেলা হয়েছে পুরোনো নামফলক। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ওই কক্ষে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কর্মকর্তারা বসবেন।

নতুন সরকার গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে বিধানসভা থেকে একে একে সরিয়ে ফেলা হচ্ছে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার মন্ত্রিসভার সদস্যদের নামফলকও। এর মধ্যে রয়েছেন সাবেক সরকারি মুখ্য সচেতক নির্মল ঘোষ, সাবেক ডেপুটি চিফ গভর্নমেন্ট হুইপ দেবাশিস কুমার এবং সাবেক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পশ্চিমবঙ্গশুভেন্দু অধিকারী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT