তথ্যপ্রযুক্তি

বন্ধ হচ্ছে ভিডিও শেয়ারিং মাধ্যম ভাইন

বন্ধ হচ্ছে ভিডিও শেয়ারিং মাধ্যম ভাইন

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার তার ভিডিও শেয়ারিং সেবা ভাইন বন্ধ করার ঘোষণা দিয়েছে।

টুইটারের ব্লগে বলা হয়েছে: আগামী মাসগুলোতে আমরা মোবাইল অ্যাপ্লিকেশনে ভাইনের ব্যবহার বন্ধ করবো।

ভাইন এমন একটি ভিডিও শেয়ারিং মাধ্যম যেটি ব্যবহার করে ছয় সেকেন্ডে একটি ভিডিও ক্লিপ শেয়ার করা সম্ভব হতো।

তবে কেনো ভাইন বন্ধ করা হচ্ছে টুইটারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। শর্ট-ফর্ম ভিডিও শেয়ারিং সেবা ভাইন, ২০১২ সালে টুইটারের মালিকাধীন হয়।

বিষয়:টুইটার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…