চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলেটি মিষ্টি কথা বলছে?

নুসরাত শারমিননুসরাত শারমিন
৯:৪৬ পূর্বাহ্ণ ১৩, আগস্ট ২০১৭
লাইফস্টাইল
A A
বন্ধু নাকি প্রতারক

খবরের পাতায় চোখ রাখলেই আজকাল দেখা যায় বন্ধুদের প্রতারণার খবর। কখনো বেড়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণ আবার কখনো খুন। আবার অপহরণ করে টাকা চাওয়ার মতো ঘটনাও ঘটছে হর হামেশা। অথচ বন্ধুর প্রতি সরল বিশ্বাসের কারণে একবারের জন্যও মেয়েরা ভাবছেন না তাদের বিপদের কথা। নির্দ্বিধায় বন্ধুর ফেলা টোপে পা দিয়ে বিপদে পড়ছেন। বন্ধু হিসেবে আপনি যার সঙ্গে মিশছেন যে কি প্রতারক কিনা তা বোঝার কিছু লক্ষণ আছে। আপনার বন্ধুর সঙ্গে এই লক্ষণ মিলে গেলে আপনারও সাবধান থাকা জরুরী। জেনে নিন লক্ষণগুলো।

পরিবারের ঠিকানা জানাতে চায় না
আপনার বন্ধু কোথায় থাকে তা জানা আছে তো আপনার? কিংবা তার পরিবারের কারও সঙ্গে পরিচয় আছে? যদি না থেকে থাকে তাহলে আজই জানার চেষ্টা করুন। কারণ অধিকাংশ ক্ষেত্রেই বন্ধু রুপী প্রতারকরা তাদের পরিবার কিংবা ঠিকানা সম্পর্কে কিছুই জানাতে চায় না।

আর্থিকভাবে আপনার উপর নির্ভরশীল
খাবারের বিল, রিকশা ভাড়া, আইসক্রিম খাওয়ার টাকা সব কিছুই কি আপনিই দিচ্ছেন? তার ‘মানিব্যাগ আনতে ভুলে গেছি’ কিংবা ‘খুচরা টাকা নেই’ অজুহাত শুনতে শুনতে যদি আপনি ক্লান্ত হয়ে থাকেন তাহলে কিছুটা সাবধান হওয়া জরুরী আপনার। কারণ এধরণের বন্ধুরা সাধারণত প্রতারক হয়ে থাকে।

একা আসতে বলা
আড্ডায় একা আসতে বলা কিংবা সব সময়ই একা দেখা করতে বললেও সাবধান হওয়া জরুরী। আপনার সঙ্গে আপনার কোনো বান্ধবী কিংবা পরিবারের কেউ যেতে চাইতে যদি সে তাতে বিরক্ত হয় তাহলে এধরণের বন্ধুর সঙ্গে দূরত্ব বজায় রাখাই ভালো।

আপনার অনুভূতির মূল্য দেয় না
আপনার বন্ধুটি কি শুধু নিজের সময় সুযোগ মতোই সময় দিচ্ছে আপনাকে? নাকি আপনার অনুভূতিরও কিছুটা মূল্য দিচ্ছে? বন্ধুকে অতিরিক্ত স্বার্থপর মনে হলেও কিন্তু সাবধান হয়ে যেতে হবে। কারণ বন্ধুর রূপধারী প্রতারকরা সাধারণত স্বার্থপর আচরণ করে।

অতিরিক্ত মিষ্টি কথা
প্রতারকের অতিরিক্ত মিষ্টি কথায় ভুলে গেলে চলবে না। আপনার মন ভোলানোর জন্য আপনার বন্ধুটি অতিরিক্ত মিষ্টি কথা বলার সম্ভাবনা আছে। আপনার সব কথাতেই যদি সে এক বাক্যে রাজি হয়ে যায় তাহলে আপনার কিছুটা সাবধান থাকা জরুরী নিজের নিরাপত্তার খাতিরে।

Reneta

নির্জনে ডাকা
আপনার বন্ধু যদি আপনাকে নিয়ে খুব নির্জন স্থানে সময় কাটাতে চায় কিংবা বাড়ি থেকে পালিয়ে দূরে কোথাও নিয়ে যেতে চায় তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধু রূপী প্রতারককে এড়িয়ে চলবেন। কারণ আপনার বিপদে পড়ার সম্ভাবনা খুব বেশি। এক্ষেত্রে আবেগকে প্রশ্রয় না দিয়ে বন্ধুর সঙ্গে যোগাযোগ ধীরে ধীরে কমিয়ে ফেলুন। উইকি হাউ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপহরণধর্ষণপ্রতারকপ্রতারণাবন্ধুবিপদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

এপ্রিল ২৯, ২০২৬

ফাইনালে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

এপ্রিল ২৯, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব ছিল নিহত টিটনের

এপ্রিল ২৯, ২০২৬

ছাদ যেন পরিপূর্ণ ফসলি উদ্যান

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের ‘মারাত্মক ভুল’ সিদ্ধান্ত ছিল: সাকিব

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT