চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধু তিন দিন…

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৮
বিনোদন
A A

বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে চলচ্চিত্রে গানের সুরকার হিসেবে কিংবদন্তি বলা হয় আলাউদ্দিন আলীকে। কালজয়ী বাংলা গানের অসংখ্য গানের সুরস্রষ্ঠা তিনি। ‘কেউ কোনো দিন আমারে তো কথা দিল না’, ‘আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার’, ‘এমনও তো প্রেম হয়,’ যেটুকু সময় তুমি থাকো কাছ’, ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’ -এর মত তুমুল হিট গান তার সুরে বিখ্যাত হয়েছে।

অন্য গানের জন্যে নয়, বরং বন্ধু দিবসের এই ডামাডোলে ‘বন্ধু তিন দিন পর বাড়ি গেলাম’ নামের বিখ্যাত গানটি নিয়ে কথা বলেছেন আলাউদ্দিন আলী। জানিয়েছেন, গানটি গেয়ে ওঠার পেছনের কাহিনী। কীভাবে গানটি তুমুল জনপ্রিয়তা পেলো গোটা বাংলা ভাষা ভাষি মানুষের কাছে।

বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় গান ‘বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না’। আশির দশকের শুরুতে ‘কসাই’ নামের সিনেমায় কিংবদন্তি শিল্পী রুনা লায়লা কণ্ঠ দেন গানটিতে। সে সময়তো বটেই এরপরও গানটি মানুষের মুখে মুখে ফিরেছে। গানটি রুনা লায়লার মুখে সবাই শুনলেও প্রথমে নাকি গানটি তিনি গাননি!

গাজী মাজহারুল আনোয়ারের লেখায় ও আলাউদ্দিন আলীর সুরে আশির দশকের শুরুতে এই গানটি প্রথমে গেয়েছিলেন বাংলার আরেক কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। এমন চমকিত হওয়ার খবরই জানালেন সুরকার আলাউদ্দিন আলী।

সুরস্রষ্ঠা আলাউদ্দিন আলী বলেন, সেসময় আমরা অনেকেই প্রায় প্রতিদিন গাজী মাজহারের বাড়িতে বসতাম। তিনি হারমোনিয়াম নিয়ে বসতেন। যারা যারা গান লিখতেন সবাই একসঙ্গে বসতাম। নতুন লেখা গান নিয়ে কথা বলতাম। কথার ছলে হারমোনিয়াম বাজাতাম। গানের নতুন কথা বেরিয়ে আসলে ওখানেই সুর করে ফেলতাম।

এমনই এক বৈঠকে একদিন ‘বন্ধু তিন দিন’ গানটা বেরিয়ে আসে গাজী মাজহারের লেখনীতে। আর আমিও হারমোনিয়াম বাজিয়ে সুরটা তুলে ফেলি।

গান লেখা ও সুর করার পরে আমরা ভাবতাম আসলে কাকে দিয়ে গানটি গাওয়ানো যায় বা এরকম ধাঁচের গানটি কার গলায় মানাবে সেটি নিয়েও ভাবতাম। সেই হিসেবে প্রথমে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গানটি রেকর্ড করা হয়। কিন্তু পরবর্তিতে ‘কসাই’ ছবিতে গানটি গেয়েছিলেন রুনা লায়লা।

গানটির মধ্যে মজার কথা ও মেলোডিয়াস সুরের মিশ্রনে শ্রুতিমধুর যে আবহ তৈরি হয়েছে তাই আসলে গানটিকে হিট করে দিয়েছে বলে মনে করেন আলাউদ্দিন আলী।

‘এইগুলোর খুব বড় গল্প না। আমাদের বৈঠক থেকেই এরকম আরও বহু হিট গান বেরিয়ে এসেছে। মূলত মাঝেমাঝে আমরা একসঙ্গে বসলেই গানগুলো বেরিয়ে আসতো। পরবর্তীতে কে গাইবে এটা ঠিক করতাম। এই গানটি কলকাতায়ও পরে গাইছে অনেকে।’-বলছিলেন আলাউদ্দিন আলী।

Reneta

তিনি আরো বলেন, যে গান বছরের পর বছর মানুষের মুখে ফিরে সেটাইতো কালজয়ী। এই হিসেবে আমার সুর করা ম্যাক্সিমাম গানই কালজয়ী গান।

‘বন্ধু তিন দিন তোর’-গানটি অন্য গানের তুলনায় হালকা দাবি করে তিনি আরো বলেন, শুধু বন্ধু তিনদিন নয়, বরং আমার কোনো গান হিট হয়নি এমনটা পাওয়া যাবে না। যদিও অন্যান্য গানগুলোর তুলনায় ‘বন্ধু তিন দিন তোর’- একটা হালকা গান। তবে সর্বকালের হিট গান!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলাউদ্দিন আলীরুনা লায়লালিড বিনোদনসাবিনা ইয়াসমিন
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিত্ব’ নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইতে ১৪তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা শাপলা কুড়ি ২০২৬

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT