চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধু আগুয়েরোর জন্য মনের দুয়ার খুলে দিলেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

দুজনের বন্ধুত্বের কত না গল্প ছড়িয়ে ছিটিয়ে। জাতীয় দলে খেলার পুরোটা সময় দুজনে ভাগাভাগি করেছেন একই হোটেল কক্ষ। আর্জেন্টিনা তো বটেই, দুজনে ক্লাবেও একসঙ্গে খেলবেন বলে ম্যানসিটি ছেড়ে এসে সার্জিও আগুয়েরো দেখলেন লিওনেল মেসি পিএসজির পথে। সেই আলাদা হওয়া পথটা আর এক হল না দুবন্ধুর। আগুয়েরো ভেজা চোখে বিদায় বলে দিয়েছেন সবধরনের ফুটবলকে। ৩৩ বছরেরই বন্ধুর অকাল অবসর ছুঁয়ে গেছে মেসিকেও।

‘আমরা একসাথে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি, যা অন্যদের সঙ্গে ততটা নয়। একসঙ্গে কাটানো মুহূর্তগুলো আমাদের আরও বেশি ঘনিষ্ঠ করেছে, বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করেছে। এখন আমরা মাঠের বাইরে একসঙ্গে থাকতে যাচ্ছি।’ ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন মেসি।

হৃদরোগে আক্রান্তের জেরে ১৮ বছরের ক্যারিয়ারের ইতি টেনে বুধবার অবসরের ঘোষণা দেন আগুয়েরো। বন্ধুর এমন আকস্মিক বিদায় আর সবার মতো মেসিকে করে তুলেছে আবেগাক্রান্ত। আর্জেন্টাইন সদ্যসাবেক সতীর্থ ফরোয়ার্ডের জন্য মনের দুয়ার খুলে দিতে তাই কার্পণ্য নেই আলবিসেলেস্তেদের অধিনায়কের।

‘ইংল্যান্ডে (ম্যানসিটি) তোমার অসংখ্য অর্জনের সঙ্গে অল্প কিছুদিন আগেই আমরা কোপা আমেরিকা জয়ের পর মহাআনন্দে মেতেছিলাম। সত্য এটাই যে, তুমি নিজের ভালোবাসার জিনিসটি ছাড়তে চলেছ, যা দেখাটা অনেক বড় বেদনার।’

‘অবশ্যই তুমি সুখে থাকবে, কারণ তুমি এমন একজন মানুষ যে সকলকে সুখী রাখতে চায়। আমরা যারা তোমাকে ভালোবাসি, তারা তোমার সঙ্গে সবসময় থাকব। এখন তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আমি নিশ্চিত তোমার ভেতরে আবেগ ভরা থাকলেও তুমি নতুন জীবনকে হাসিমুখে বরণ করবে।’

‘নতুন অধ্যায়ের জন্য শুভ কামনা। বন্ধু, আমি তোমায় অনেক ভালোবাসি। মাঠে এবং জাতীয় দলে আমি তোমাকে ভীষণভাবে মিস করব।’

Reneta

গত অক্টোবর থেকে আগুয়েরোর হার্টের সমস্যা গুরুতর আকার ধারণ করেছে। ওই মাসের ৩০ তারিখে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচ চলাকালীন হৃদযন্ত্রে ব্যথা অনুভব করেন। একসময় মাঠেই শুয়ে পড়েছিলেন। প্রাথমিক চিকিৎসার পর মাঠ থেকে তুলে নেয়া হয়। নিতে হয় হাসপাতালে। সেই থেকে হার্টের সমস্যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যার জেরে ছাড়তে হল ফুটবলই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুয়েরোআর্জেন্টিনাবার্সেলোনামেসিম্যানসিটিলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাফিক আইন ভেঙে বিপাকে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলা তারকা

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

জুলাই ২৫, ২০২৬

হুমায়ূনের সৃষ্টির উদযাপন, পক্ষকালজুড়ে বড় পর্দায় কালজয়ী সিনেমা

জুলাই ২৫, ২০২৬

চোটে অস্ট্রেলিয়া সিরিজে নেই নাহিদ, অন্যদের অবস্থা কী জানাল বিসিবি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে পরিবার-সমাজ-রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের আহ্বান

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT