চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বন্ধুর পাপে’ ছয় ম্যাচ নিষিদ্ধ গুনাথিলাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এক বন্ধুর অপরাধের শাস্তি পেলেন আরেক বন্ধু। হোটেল রুমে বন্ধুর ধর্ষণের ঘটনায় ছয়টি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার ওপেনার ধানুস্কা গুনাথিলাকা। যদিও অফিশিয়ালি নিষেধাজ্ঞার কারণ হিসেবে দেখানো হয়েছে ‘খেলোয়াড়দের আচরণবিধি ভঙ্গের দায়’কে।

কলম্বোয় সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট চলার সময় একই হোটেলে এক বিদেশিকে ধর্ষণ করে গুনাথিলাকার এক বন্ধু। গুনাথিলাকার সাথে পরিচয়ের সূত্র ধরেই ওই নারী হোটেলে এসেছিলেন বলে জানা গেছে। তাই শাস্তির খড়গটা তার ওপরই নেমেছে।

এবারের আচরণবিধি ভঙ্গের জন্য তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন গুনাথিলাকা। বাকি ম্যাচগুলোর নিষেধাজ্ঞা যোগ হয়েছে ২০১৭ সালের অক্টোবর থেকে এক বছরের জন্য স্থগিত রাখা তিন ম্যাচের নিষেধাজ্ঞা থেকে। সব মিলে ছয়টি আন্তর্জাতিক ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

Banglabid

গত বছর শৃঙ্খলাভঙ্গের ঘটনায় প্রাথমিকভাবে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল এই ব্যাটসম্যানকে। পরে সেটা কমিয়ে আনা হয় তিন ম্যাচে। সেইসঙ্গে তার বার্ষিক চুক্তির ফি’রও ২০ ভাগ জরিমানা করা হয়। অন্য তিন ম্যাচে ছিল এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা।

এবারের ঘটনাটি খুবই স্পর্শকারত বিধায় বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। মনে করা হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গুনাথিলাকাই ওই নারী এবং তার এক বান্ধবীকে হোটেলে নিয়ে গিয়েছিলেন। তারপর তাকে ধর্ষণ করে সটকে পড়ে লঙ্কান ক্রিকেটারের বন্ধু। পুলিশের জিজ্ঞাসাবাদে যদিও গুনাথিলাকা নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। তার দাবি, ঘটনার সময় হোটেল রুমে ঘুমিয়ে ছিলেন তিনি।

ঘটনার রাতে একই হোটেলে ছিলেন ওই বন্ধু ও গুনাথিলাকা। যদিও গুনাথিকালার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি সেই নারী। তবুও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বরখাস্ত করেছিল।

Reneta

২৭ বছরের গুনাথিলাকার ২৬ বছরের বন্ধুর নাম জানানো হয়নি। তবে তিনি ব্রিটিশ পাসপোর্টধারী শ্রীলঙ্কান বংশোদ্ভূত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধানুস্কা গুনাথিলাকালিড স্পোর্টসশ্রীলঙ্কা ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিটি নির্বাচন: জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা

পরবর্তী

পাহাড়ে ভূমিধসের শঙ্কায় রোহিঙ্গারা

পরবর্তী

পাহাড়ে ভূমিধসের শঙ্কায় রোহিঙ্গারা

হজযাত্রা: ফ্লাইট শুরু হওয়ার পর যাত্রী পরিবহন নিয়ে সংকট

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোনের কিস্তি নিয়ে বিরোধে পাহাড় থেকে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

৬ উইকেট নেয়ার পেছনে কী পরিকল্পনা ছিল স্টার্কের

আগস্ট ২২, ২০২৬

গোপনীয়তার মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ জনকে গুনতে হবে বিপুল অর্থ

আগস্ট ২২, ২০২৬

টিকটকের শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রের সাথে ৪০ কোটি ডলারের সমঝোতা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT