বিনোদন

বন্ধুদের নিয়ে একসঙ্গে থাকতে চান পবনদ্বীপ

ইন্ডিয়ান আইডল ১২

বন্ধুদের সঙ্গে একসঙ্গে থাকা পবনদ্বীপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর এই ছবিতে চারজন তরুণ-তরুণী বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতীয় জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ এর ১২তম আসরে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছেন পবনদ্বীপ রাজন। সেই সঙ্গে পেয়েছেন পঁচিশ লক্ষ রুপির চেক এবং একটি মারুতি সুইফট গাড়ি!

এগুলো নিয়ে কী পরিকল্পনা এই তরুণ শিল্পীর? ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আপাতত সেই গাড়ি নিয়ে রোড ট্রিপের পরিকল্পনা করতে ব্যস্ত পবনদ্বীপ।

বন্ধুদের নিয়ে একসঙ্গে থাকতে চান পবনদ্বীপতবে একা নয়, প্রিয় বন্ধু ও ‘ইন্ডিয়ান আইডল’ এর এবারের প্রথম রানার্স আপ অরুণিতা কাঞ্জিলাল সহ শোয়ের বাকি পাঁচ ফাইনাল প্রতিযোগীদের সঙ্গে একটি দশ দিনের রোড ট্রিপের পরিকল্পনা আঁটছেন পবন।

শোনা যাচ্ছে সবাই মিলে যাবেন কেদারনাথ। তারপর গাড়িতে করে মা-বাবাকেও ঘোরাবেন বললেন পবনদ্বীপ। তবে সবকিছুর আগে বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে চান তিনি। তারপর রওনা হবেন কেদারনাথের উদ্দেশে। এরপর মুম্বাই ফিরে সকলে একই বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনে একসঙ্গে থাকবেন বলে জানিয়েছেন পবনদ্বীপ!

বন্ধুদের নিয়ে একসঙ্গে থাকতে চান পবনদ্বীপএর মধ্যেই সুরকার-গায়ক হিমেশ রেশমিয়ার মিউজিক ভিডিওতে গান গেয়েছেন পবনদ্বীপ। হিমেশের সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত এ তরুণ জানিয়েছেন, তার নির্দেশনায় কাজ করার অভিজ্ঞতা দারুণ। তাছাড়া নতুন প্রতিভাদের কাজের সুযোগ করে দেন হিমেশ।

‘ইন্ডিয়ান আইডল’-এ বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন করণ যোহর। করণ পবনদ্বীপকে তার সিনেমায় প্লে-ব‍্যাক করার প্রস্তাব দিয়েছিলেন। ফলে পবনদ্বীপ অপেক্ষা করছেন করণের ডাকের। সেইসঙ্গে বলিউড সুপারস্টার সালমান খানও পছন্দ করেন তাকে। ভবিষ্যতে এ.আর.রহমান, প্রীতম-এর মতো সুরকারদের সঙ্গে কাজ করতে চান পবন। -ভারত নিউজ

বিষয়:অরুনিতা ইন্ডিয়ান আইডল গাড়ি গান টাকা পবনদ্বীপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…