যুক্তরাষ্ট্রে দু’টি বন্দুক হামলার শিকার হওয়াদের সান্ত্বনা ও সহায়তা দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প রীতিমত বিতর্কিত হয়েছেন। বিক্ষোভকারীরা দাবি করেছেন, ট্রাম্পের বক্তব্য ধর্মান্ধতা ও গোঁড়ামি ছড়িয়ে দেয়ার জন্য দায়ী।
ডেটন ও এলপাসোতে এয়ার ফোর্স ওয়ান বিমান চলার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া টুইট বার্তাগুলো বিক্ষোভকারীদের মধ্যে অশান্তি সৃষ্টি করে।
টেক্সাসের এল পাসোতে একটি ওয়ালমার্টের দোকানে বন্দুকধারীদের হামলায় ২২ জন নিহত হয়। এরপর ওহাইওর ডেটনে ৯জন নিহত হওয়ায় চারদিকে সহিংসতার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে।
এর আগে ট্রাম্প বুধবার দুটি শহর সফরকালে সমালোচকরা তার এই পদক্ষেপের তীব্র নিন্দা করে প্রতিবাদ জানিয়েছেন।
এসময় প্রতিবাদকারীরা ট্রাম্পের উদ্দেশে বলেন: ডোনাল্ড ট্রাম্পের সবগুলো টুইট বার্তাই যেন সমালোচনাপূর্ণ। আর তাই সমালোচনাও তার পিছু ছাড়ছে না।








