চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ড অপব্যবহারকারীদের কঠোর হাতে দমন করবে এনবিআর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৮
অর্থনীতি
A A

পণ্য আমদানির ক্ষেত্রে বন্ডের অপব্যবহারকারীদের কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে আসন্ন জাতীয় বাজেট ২০১৮-২০১৯ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রাজস্ব নীতিমালা, আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মুসক) ও আয়কর এবং মাঠ পর্যায়ে মুসক ও কর সম্পর্কিত নানাবিধ সমস্যা নিয়ে এ সভার আয়োজন করা হয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, কিছু ব্যবসায়ী বন্ডের সুবিধা নিয়ে এক পণ্যের নামে অন্য পণ্য আমদানি করছে। এতে দেশিয় বাজার অস্থিতিশীল হয়ে উঠছে। তাই যারা এভাবে বন্ডের অপব্যবহার করছে তাদের কঠোর হাতে দমন করার জন্য এনবিআরের সব কর্মকর্তাকে নির্দেশ হয়েছে। কারণ, বন্ডের অপব্যবহারের কারণে দেশিয় শিল্পে বাধাগ্রস্ত। এতে উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ সময় তিনি বন্দর এলাকায় কাস্টমস বিভাগকে আরও উন্নত করা হচ্ছে বলে জানান।

এনবিআরের চেয়ারম্যানকে সমর্থন দিয়ে এফবিসিআইয়ের সভাপতি শফিকুল ইসলাম (মহিউদ্দিন) বলেন, গুটি কয়েক ব্যবসায়ীর কারণে পুরো ব্যবসায়ী সমাজ কলঙ্কিত। তাই বন্ডের অপব্যবহার রোধে এনবিআরের সাথে এফবিসিসিআই যৌথ উদ্যোগে কাজ করবে।

Reneta

ব্যবসায়ীরা নির্ধারিত হারে কর দিলে তাদের কোনো ধরনের অশান্তি কিংবা হয়রানি করা হবে না বলে আশ্বাস দিয়েছেন এনবিআর চেয়াম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

সভায় তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক মালিকদের সংগঠন (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমানসহ ব্যবসায়ীরা অভিযোগ করে বলেছেন, এনবিআর অযথা ব্যবসায়ীদের হয়রানি করছে। এই হয়রানি থেকে তারা মুক্তি চান।

ব্যবসায়ীদের এই দাবির প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) হবে ব্যবসাবান্ধব। ব্যবসায়ীরা নির্ধারিত হারে কর দিলে তাদের কোনো ধরণের অশান্তি কিংবা হয়রানি করা হবে না। তবে যারা কর ফাঁকি দেয় না, তাদের করের আওতায় অানা হবে। তাদের বিষয়ে কঠোর হবে এনবিআর।

আগামী বাজেটে সরকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২ লাখ ৪৮ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে উল্লেখ করে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, সরকারের উন্নয়নে প্রতিবছর বাজেটের আকার বাড়ছে। বাজেটের এই লক্ষ্যমাত্রা পূরণ করতে করের আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক), এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি শেখ ফজলে ফাহিমসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরএফবিসিসিআই
শেয়ারTweetPin1

সর্বশেষ

পর্তুগালকে কলম্বিয়ান তারকা- ‘জিততে হলে মেরেই জিততে হবে’

জুন ২৬, ২০২৬

ইনার হুইল ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলিতে নারী নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা

জুন ২৬, ২০২৬

একটু গোপনে বলো আজেন্টিনা নাকি ব্রাজিল: ওমর সানি

জুন ২৬, ২০২৬

দেশপ্রেম ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে শিক্ষায় ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ

জুন ২৬, ২০২৬

নকআউটে এশিয়ার প্রতিনিধিত্ব করতে চায় জাপান

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT