চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনানীর দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে যা বললেন ড. কামাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ণ ২৯, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর বহুতল ভবনগুলোতে বিল্ডিং কোড মানা হয়েছে কিনা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা ও অগ্নিকাণ্ডের সময় দ্রুত বের হয়ে আসার ব্যবস্থা আছে কিনা তা নির্ধারণে একটি কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

রাজধানীর বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ার পরিদর্শনে গিয়ে শুক্রবার সকালে তিনি এসব কথা বলেন।

এর আগে বনানীতে আগুনে পুড়ে যাওয়া এফ আর টাওয়ারের ভেতরে আহত বা মৃত আরও কেউ আছে কিনা জানতে সকাল থেকে তল্লাশি শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি টিম তল্লাশি কাজ করছে। তারা পুড়ে যাওয়া এফ আর টাওয়ারের প্রতি তলায় তল্লাশি চালিয়ে দেখবে কেউ এখনও আটকে আছে কিনা, বা আর কোন মৃত দেহ পাওয়া যায় কিনা।

এই ভবনের তিনটি লিফট আছে, বন্ধ থাকলে ভেঙে দেখা হবে ভেতরে কেউ আছে কিনা। এরপরই নিহতের সংখ্যা জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর ১৭ নম্বর রোডের ওই ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।

Reneta

এ ঘটনায় এখনও পর্যন্ত আগুনে ২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ।

আগুনের ঘটনায় বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন কমপক্ষে ৭০ জন। উদ্ধার কার্যক্রম এখনও চলছে। ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৬ সদস্যের এবং দূর্যোগ মন্ত্রণালয় ৯ সদস্যের কমিটি গঠন করেছে।

এ ঘটনায় বনানীতে ঘটনাস্থলের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে উদ্ধার কার্যক্রম পরিদর্শন শেষে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। অনুমোদনহীন সকল ভবন ভেঙে ফেলার কথা জানিয়েছেন তিনি।

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডড. কামাল হোসেনবনানী
শেয়ারTweetPin

সর্বশেষ

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT