চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনানী কবরস্থানে শোক দিবসের চিত্র

নাসিমুল শুভনাসিমুল শুভ
১০:০৩ পূর্বাহ্ণ ১৫, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A

সবুজ ঘাসের ওপর সতেজ গোলাপ-গাদার পাপড়ি। নির্দিষ্ট দূরত্বে থাকা মার্বেল পাথরের নিচু স্তম্ভে আজ শোভা পাচ্ছে সাদা গ্লাডিওলাস। ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি সেখানে পুষ্পাঞ্জলি দিয়ে গেছেন প্রধানমন্ত্রী এবং আজকের দিনে পরিবারের সবাইকে হারানো শেখ হাসিনা।

এই কবরের সারির একটু দূরেই চিরনিদ্রায় শায়িত আছেন একই খুনি চক্রের বুলেটে বিদ্ধ তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম এবং এম মনসুর আলী। তাদের কবরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতির অর্পণ করা পুষ্পার্ঘগুলো এখনো নানা নামের অঙ্গসংগঠনের দেয়া ফুলের নিচে চাপা পড়েনি।

সকাল সাড়ে সাতটায় বনানী কবরস্থানে স্বজনদের কবরে ফুল দিয়ে, দোয়া করে শেখ হাসিনা বের হয়ে যান আটটার দিকে। এরপর নিরাপত্তার চরম কড়াকড়ি কিছুটা শিথিল হলে কালো-সাদা পোশাকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।

তবে সাধারণ মানুষ পূর্ণ শ্রদ্ধায় নিহতদের স্মরণ করলেও অনেকে কার আগে ফুল দিয়ে ঠিক উল্টো পাশে থাকা টেলিভিশনের ক্যামেরা আর ফটোসাংবাদিকদের ক্যামেরায় মুখ দেখাবে এই নিয়ে হুড়োহুড়ি শুরু করে দেয়। এসময় পুলিশ ও কবরস্থান কর্তৃপক্ষ বারবার মাইকে ‘শোক দিবসের মর্যাদা’ এবং কবরস্থানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান।

এরপরেও বেপরোয়া অনেকে এই আহ্বানের তোয়াক্কা না করে কবরস্থানের ভেতরেই স্লোগান দিতে থাকেন সমস্বরে।

Reneta

এসময় ১৫ আগস্টে শহীদদের কবরের বিপরীতে থাকা কবরের ওপর উঠে নিজেদের নেতাদের ছবি তুলতে মোবাইল ফোন নিয়ে কসরত করেন অনেকেই। এছাড়া বেশ কয়েকজন নেতাকর্মীকে আবার বঙ্গবন্ধু পরিবারের নিহতদের কবরের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায়।

এসব চিত্র পার হয়ে কবর সারির শেষ মাথায় আসতে দেখা যায় একাকী কয়েকজনকে। কালো পাঞ্জাবী পরা এক মধ্যবয়সী ফুলের ডালিতে থাকা কয়েক মুঠো গোলাপ পাপড়ি ছড়িয়ে দিচ্ছিলেন সেখানে। এরপর দুহাত বুকের নিচে আড়াআড়ি রেখে দোয়া পাঠ করে মোনাজাত করেন তিনি।

বনানী কবরস্থান-বঙ্গবন্ধু

সকাল ৮টায় সর্বস্তরের মানুষের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য বনানী কবরস্থান উন্মুক্ত করে দেয়ার পর থেকে সকাল নয়টা পর্যন্ত চলতে থাকে পুষ্পার্ঘ অর্পণ ও জিয়ারত। এরপর বেলা বাড়তে থাকলে কমে আসতে থাকে ভীড়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু হত্যাবনানী কবরস্থান
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT