চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনানীতে ছাত্রী ধর্ষণ: নাঈম আশরাফের ডিএনএ সংগ্রহের অনুমতি দিয়েছেন আদালত

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৯:১১ অপরাহ্ণ ২১, মে ২০১৭
অপরাধ
A A

বনানীতে ধর্ষণের শিকার দুই ছাত্রীর পোশাক থেকে সংগৃহীত ডিএনএ মেলাতে রিমান্ডে থাকা আসামী নাঈম আশরাফের ডিএনএ সংগ্রহের অনুমতি দিয়েছেন আদালত। এছাড়া ধর্ষণের ঘটনা ভিডিও করা হয়েছিলো কি না তা জানতে আসামীদের ৬ টি মোবাইল ফোন পরীক্ষা-নিরীক্ষার জন্য সিআইডির প্রযুক্তি বিশেষজ্ঞদের কাছে পাঠাবেন তদন্তকারীরা।

রবিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমা নাঈম আশরাফের ডিএনএ টেস্টের জন্য ঢাকা মহানগর হাকিম আদালতে আবেদন করেন।

বনানীর আবাসিক হোটেলে ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী সাফাত, তার বন্ধু সাদমান ও নাঈমের ভূমিকা নিয়ে পুলিশকে দেয়া তথ্য বুধবার আদালতকে জানিয়েছে সাফাতের ড্রাইভার বিল্লাল।

ঘটনায় নিজেকে জড়িয়ে তার দেয়া জবানবন্দী ফৌজদারী কার্যবিধির ১শ ৬৪ ধারায় রেকর্ড করেন সিএমএম আদালতের ম্যাজিট্রেট। আর রিমান্ডে পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে মামলার অন্যতম আসামী নাঈম আশরাফ।

মামলার বাদীর খালাত বোন বলে পরিচিত একজনসহ সংশ্লিষ্ট ১১ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। ঘটনার সময় দুই ছাত্রীর খুব কাছে অবস্থান করা এক তরুণীকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তবে আদালত থেকে আসামীদের ডিএনএ নমুনা সংগ্রহের অনুমতি মিলেছে।

এছাড়াও সাফাতের গানম্যানের দেয়া বিভিন্ন তথ্য মিলিয়ে দেখা হচ্ছে।  দুই কলেজ ছাত্রীর অভিযোগ গ্রহণের ব্যাপারে থানা পুলিশের কোন গাফিলতি ছিলো কি না জানতে ডিএমপি কমিশনারের নির্দেশে গঠিত তদন্ত কমিটি দ্বিতীয় দফায় আরও তিন দিন সময় চেয়েছে।

বনানী থানার ওসি তদন্তকারীদের বলেছেন, ঘটনার এক মাস পরে অভিযোগ নিয়ে আসায় ফৌজদারী কার্যবিধিতে দেয়া ক্ষমতাবলেই তিনি তদন্ত করে তারপর মামলা নেয়ায় মামলা রেকর্ডে দেরি হয়েছে।

এদিকে তদন্তকারীরা মুক্তভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গত ২৮ মার্চ বনানীতে দ্য রেইনট্রি হোটেলে বন্ধুর মাধ্যমে এক জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ধর্ষণের শিকার হন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। এরপর অভিযুক্তরা ওই ঘটনার ভিডিও ধারণ করে রাখে।

ট্যাগ: বনানীতে ছাত্রী ধর্ষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীর সোনারগাঁও হোটেলে ইফতার উৎসব

পরবর্তী

পবিত্র ভূমি থেকে ওদের উচ্ছেদ করো, পৃথিবী থেকে ওদের সরিয়ে দাও: ডোনাল্ড ট্রাম্প

পরবর্তী

পবিত্র ভূমি থেকে ওদের উচ্ছেদ করো, পৃথিবী থেকে ওদের সরিয়ে দাও: ডোনাল্ড ট্রাম্প

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ উমর আকমল

সর্বশেষ

সৌদি আরবে ‘রেড এলার্ট’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

আগস্ট ২৮, ২০২৬

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

আগস্ট ২৮, ২০২৬

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: বাংলাদেশিদের খোঁজে হটলাইন চালু

আগস্ট ২৮, ২০২৬
Map of Bangladesh highlighting Cox's Bazar district and surrounding regions. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক শিশু নিহত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT