চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদর কমান্ডার মীর কাসেম’র আপিল রায় মঙ্গলবার

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
৪:৫৭ পূর্বাহ্ণ ০৭, মার্চ ২০১৬
অন্যান্য, আদালত
A A

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করার কথা রয়েছে। আপিল বিভাগের ওইদিনের জন্য প্রকাশিত কার্যতালিকায় মামলাটি তালিকায় ১ নম্বরে রাখা হয়েছে।

রাষ্ট্রপক্ষ আশা করছে, আলবদর নেতা মীর কাসেম আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল থাকবে। আর আসামীপক্ষের প্রত্যাশা, তিনি খালাস পাবেন।

ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা মীর কাসেম আলীর করা আপিলের শুনানি শুরু হয় চলতি বছরের ৯ ফেব্রুয়ারি। ২৪ ফেব্রুয়ারি শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ রায় ঘোষণার দিন ৮ মার্চ ঠিক করেন।

এদিকে আপিল বিভাগে এ মামলার শুনানিকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার দুর্বলতা নিয়ে প্রধান বিচারপতির করা মন্তব্যের জের ধরে নানা আলোচনার মধ্যে দুজন মন্ত্রী প্রধান বিচারপতিকে এ মামলার বিচার থেকে সরে দাঁড়াতে বলেছেন। তবে, এ ধরনের বক্তব্য না দিতে বলেছেন অ্যাটর্নি জেনারেল।

এমন মন্তব্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। এরকম অবস্থায় রায় ঘোষণার মধ্য দিয়ে কি আশা করের সে কথা জানালেন আসামী ও রাষ্ট্রপক্ষ।

এই মামলার রায় ঘোষণার আগে হওয়া আলোচনা কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তারা।

Reneta

এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেম আলীকে ২ হত্যাকাণ্ডের অভিযোগে মৃত্যুদণ্ড এবং  ৮ নির্যাতনের অভিযোগে ৭২ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন।

২০১২ সালের ১৭ জুন মানবতাবিরোধী অপরাধের মামলায় মীর কাসেম আলীকে গ্রেপ্তার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin

সর্বশেষ

শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বাংলাদেশের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

জুলাই ১৩, ২০২৬

হরমুজ সংকটে আবারও ঊর্ধ্বমুখী তেলের বাজার

জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার মানুষ আমাদের মতোই উপভোগ করছে: মেসি

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT