বিনোদন

‘বটল ক্যাপ চ্যালেঞ্জ’-এ টম ক্রুজকে মনোনীত করলেন বিবার

‘বটল ক্যাপ চ্যালেঞ্জ’-এ টম ক্রুজকে মনোনীত করলেন বিবার

সোশ্যাল মিডিয়ায় এখন চলছে ‘বটল ক্যাপ চ্যালেঞ্জ’। বিশেষ কসরতে পা দিয়ে বোতলের ঢাকনা খুলে ফেলার এই চ্যালেঞ্জ ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। তারকারাও পিছিয়ে নেই। এই চ্যালেঞ্জে এবার অংশ নিলেন জাস্টিন বিবার।

ইনস্টাগ্রামে নিজের ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে জাস্টিন লিখেছেন, ‘টম ক্রুজ এবং হেইলি বিবারকে মনোনীত করলাম’। ভিডিওতে অবশ্য লাথি দিয়ে বোতলের ক্যাপ ফেলে দেয়ার সময় জাস্টিন বিবার বলছিলেন, ‘এটা টম ক্রুজের মাথা।’

কিছুদিন আগে টুইটারে জাস্টিন বিবার লিখেছিলেন তিনি অভিনেতা টম ক্রুজের সঙ্গে ইউএফসি স্টাইল কনটেস্টে লড়তে চান। তবে জাস্টিনের ছুড়ে দেয়া সেই চ্যালেঞ্জে সাড়া দেননি টম ক্রুজ।

অ্যাকশন মুভি স্টার জেসন স্টেথাম কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি নিজের পা দিয়ে একটি বোতলের ঢাকনা খুলে ফেলছেন। ২৩ সেকেন্ডের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এই ভিডিওতে হ্যাসট্যাগ দিয়ে লেখা ছিল ‘বটল ক্যাপ চ্যালেঞ্জ’। এরপর পুরো বিশ্বের মানুষ এই চ্যালেঞ্জে অংশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করছেন। পিঙ্ক ভিলা

 

View this post on Instagram

 

I nominate Tom cruise and Hailey Bieber

A post shared by Justin Bieber (@justinbieber) on

বিষয়:জাস্টিন বিবার টম ক্রুজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…