চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের সেরা পাঁচে মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সময়টা ভালো যাচ্ছে না মোস্তাফিজুর রহমানের। চেনারূপে ফেরার আভাস দিয়ে খেই হারাচ্ছেন হরহামেশাই। বলে ধার হারিয়েছেন বলে সমালোচনা নিত্য! এলোমেলো সময়ের আবর্তে থাকা টাইগার বাঁহাতি পেসার তারপরও জায়গা করে নিয়েছেন শেষ হতে চলা বছরে ওয়ানডেতে উইকেট সংগ্রাহকের শীর্ষ পাঁচে।

মোস্তাফিজ ২০১৯ সালে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় চারে আছেন। এবছর বাংলাদেশের আর কোনো একদিনের ম্যাচ নেই। ফিজ বছরজুড়ে খেলেছেন ১৬টি ম্যাচ। নিয়েছেন ৩৪ উইকেট। বল করেছেন ১৪১.১ ওভার, গড় ২৮.১৪ এবং ইকোনমি একেবারে মন্দ নয়- ৬.৭৭! ম্যাচে ৫ উইকেট নিয়েছেন দুইবার। সেরা ফিগার ৫৯ রানে ৫ উইকেট।

ওয়ানডেতে এবছরের সর্বোচ্চ সংগ্রাহক মোহাম্মদ সামি। ভারতের পেসার ২১ ম্যাচে ৪২ উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ২০ ম্যাচে ৩৮ উইকেটে দুইয়ে। টেবিলের তিনে তার স্বদেশী পেসার লোকি ফার্গুসন, ১৭ ম্যাচে ৩৫ উইকেট শিকার।

চারে মোস্তাফিজের পর সেরা পাঁচের অপরজনও পেসার। ভারতের ভুবনেশ্বর কুমার ১৯ ম্যাচে ৩৩ উইকেট জামিয়ে।

সেরা দশের বাকি পাঁচজন যথাক্রমে- ভারতের কুলদ্বীপ যাদব ২৩ ম্যাচে ৩২ উইকেট, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ১৬ ম্যাচে ৩১ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের শেলডন কটরেল ২৪ ম্যাচে ৩১ উইকেট, ভারতের যুজবেন্দ্র চাহাল ১৬ ম্যাচে ২৯ উইকেট, বিশ্বজয়ী ইংল্যান্ডের ক্রিস ওকস ১৯ ম্যাচে ২৯ উইকেট।

বছরের সেরা পঞ্চাশে বাংলাদেশের আছেন আর মাত্র একজন। ৩২ নম্বরে পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ১৩ ম্যাচে ১৮ উইকেট নিয়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক ওয়ানডে-২০১৯বাংলাদেশ ক্রিকেট দলমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এইচএসসির প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬

সিকিমে দেখা মিলল বাংলাদেশের ‘সুবোধ’ ম্যুরাল, তদন্তে ভারতীয় পুলিশ

জুলাই ১৪, ২০২৬

জাতিসংঘে এলডিসির পক্ষে ৫ দফা প্রস্তাব তুলে ধরল বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে নির্ধারিত সূচিতে

জুলাই ১৪, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিরে দেশে বীরের সংবর্ধনা পেলেন হালান্ডরা

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT