বিনোদন

বছরের শেষ দিন চমক দেখালেন বিজয়

Mixed martial artist in cage after fight, showing emotion and exhaustion. Channel i News - চ্যানেল আই নিউজ

Mixed martial artist with braided hair and beard, expressing emotion inside the fighting cage. Channel i News – চ্যানেল আই নিউজ

কদিন আগেই বলিউড প্রযোজক করণ জোহর জানিয়েছিলেন চলতি বছরের শেষ দিনে বিগ বাজেট প্রজেক্ট ‘লাইগার’ এর বড় চমক আসতে যাচ্ছে। সেই কথা অনুযায়ী শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালেই মুক্তি পেল ‘লাইগার’-এর টিজার।

যেখানে একজন সাধারণ চা ওয়ালা যুবক কী করে হেভিওয়েট বক্সার হয়ে উঠলেন সেই গল্পই ফুটিয়ে তুলেছেন পরিচালক পুরী জগন্নাথ। ‘লাইগার’-এর পুরো টিজার জুড়ে রয়েছেন শুধু একজনই। আর সেটি হলো বিজয় দেবরকোন্ডা।

এদিন ছবির ফার্স্ট লুক ও টিজার শেয়ার করে করণ জোহর বুঝিয়ে দিলেন কতটা ধামাকা হতে চলেছে বিজয় দেবরকোন্ডার বলিউড এন্ট্রি। করণ লেখেন, ‘সবে তো শুরু, সিনেমা হলে দেখা হচ্ছে আসছে বছরের ২৫ আগস্ট!’ সঙ্গে হ্যাশট্যাগে জুড়ে দেন ‘লাইগার’ ও ‘ভাট লাগা দেঙ্গে’।

ছবিতে বিজয়ের বিপরীতে রয়েছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তবে প্রথম টিজারে দেখা যায়নি ছবির নায়িকাকে। ‘লাইগার’-এ একটি বিশেষ চরিত্রে দেখা যাবে কিংবদন্তী বক্সার মাইক টাইসনকেও। ছবিতে থাকবে ‘লাইগার’ বিজয় ও মাইক টাইসনের ধুন্ধুমার বক্সিং। সেই লড়াই-ই হতে চলেছে ছবির সবথেকে বড় আকর্ষণ।

ছবিতে বিজয়, অনন্যা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বাহুবলী খ্যাত রাম্যা কৃষ্ণাণ এবং রণিত রয়। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়ালাম ভাষায় মুক্তি পাবে লাইগার।

বিষয়:অনন্যা পান্ডে কন্নড় করণ জোহর করন তামিল তেলুগু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…