বিনোদন

বছরের শুরুতেই ভাইরাল বলিউড তারকাদের কয়েকটি ছবি

চ্যানেল আই অনলাইন- বলিউডের ভাইরাল ছবি

চ্যানেল আই অনলাইন- বলিউডের ভাইরাল ছবি

বছরের প্রথম সপ্তাহ পার হতে না হতেই বলিউডের তারকারা শোরগোল ফেলে দিয়েছেন ইন্টারনেট দুনিয়ায়। কখনও তাঁদের সমুদ্রস্নানের ছবি, কখনও বা বিরাট-আনুশকার ছবি, ভাইরাল হওয়ার তালিকা থেকে বাদ পড়েনি শহীদ কন্যা মিশা কিংবা শাহরুখ কন্যা সুহানার ছবিও। চলুন দেখে আসা যাক, বছরের প্রথম সপ্তাহান্তে বলিউডের ভাইরাল হওয়া ছবিগুলো-

শাহরুখ খান এর ‘জিরো’ সিনেমার পোস্টার

চ্যানেল আই অনলাইন- 'জিরো' চলচ্চিত্রের বামন শাহরুখ
                                                              ‘জিরো’ চলচ্চিত্রের বামন শাহরুখ

বামনরূপী শাহরুখের এই ছবি নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। ছোট মানুষের বড় ছায়া- এই তত্ত্বকে যেন প্রমাণ করেই ছেড়েছে ‘জিরো’ চলচ্চিত্রের এই পোস্টার। বলিউডের কিং খান শাহরুখকে ছোট্ট আকারে খুবই আদুরে লেগেছে শাহরুখকে।

মুম্বাইয়ের এক রেস্তোরার বাইরে কন্যা আরাধ্যসহ মা ঐশ্বরিয়া

চ্যানেল আই অনলাইন- মুম্বাইয়ে এক রেস্তোরার বাইরে মেয়ে সহ ঐশ্বরিয়া
                                           মুম্বাইয়ে এক রেস্তোরার বাইরে মেয়ে সহ ঐশ্বরিয়া

বাবা অভিষেক বচ্চন ও মা ঐশ্বরিয়া রাই বচ্চনের সাথে খেতে গিয়েছিল আরাধ্য। সেখান থেকে বের হয়েই ক্যামেরার মুখোমুখি হন তারা। মায়ের সাথে বেশ হাসিমুখেই এবার ক্যামেরার সামনে ধরা পড়েছে আরাধ্য।

সৈকতে টাইগার-দিশার আবেদনময়ী ছবি

চ্যানেল আই অনলাইন- ছুটি কাটাতে গিয়ে সমুদ্র সৈকতে টাইগার শ্রফ ও দিশা পাতানি
                                  ছুটি কাটাতে গিয়ে সমুদ্র সৈকতে টাইগার শ্রফ ও দিশা পাতানি

সামাজিক মাধ্যমের উত্তাপ বাড়িয়েছেন এবার এই প্রেমিক জুটি। বিকিনিতে দিশা আর শার্ট ছাড়া টাইগার, দু’জনেই ভক্তদের নজর কেড়েছেন সমান তালে।

সাউথ আফ্রিকার সমুদ্রপাড়ে বিরাট-আনুশকা

চ্যানেল আই অনলাইন- দক্ষ্ণ আফ্রিকার সমুদ্রপাড়ে বিরাট-আনুশকা
                                              দক্ষিণ আফ্রিকার সমুদ্র পাড়ে বিরাট-আনুশকা

সদ্য বিয়ের পিঁড়িতে বসা ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি আর বলিউড নায়িকা আনুশকা শর্মা বিরাটের খেলার জন্য দক্ষিণ আফ্রিকায় গেছিলেন একসঙ্গে। আনুশকা এখন মুম্বাইয়ে ফিরে এলেও দক্ষিণ আফ্রিকায় একসঙ্গে কাটানো সময় উপভোগ করেছেন ভালোভাবেই। প্রমাণও দিয়েছেন এই ছবির মাধ্যমে। নবদম্পতির অসাধারণ রসায়ন সবাইকে মুগ্ধ করে বারবার।

পারিবারিক বিয়েতে শাহরুখ কন্যা সুহানা খান

চ্যানেল আই অনলাইন- পারিবারিক বিয়েতে শাহরুখ কন্যা সুহানা খান
                                                  পারিবারিক বিয়েতে শাহরুখ কন্যা সুহানা খান

বেশির ভাগ সময়ে পশ্চিমা পোশাকেই দেখা যায় শাহরুখের মেয়ে সুহানা খানকে। তবে এবার একদম দেশি ঢঙে লেহেঙ্গা পড়ে হাজির হয়েছিল এক বিয়ের অনুষ্ঠানে।

মেয়েকে নিয়ে পার্কে শহীদপত্নী মীরা

চ্যানেল আই অনলাইন- মুম্বাইয়ের পার্কে মেয়েকে খেলতে নিয়ে গেছেন মিরা রাজপুত
                                    মুম্বাইয়ের পার্কে মেয়েকে খেলতে নিয়ে গেছেন মীরা রাজপুত

শহরের এক পার্কে মেয়ে মিশাকে খেলতে নিয়ে গিয়েছিলেন শহীদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত। মায়ের সাথে বেশ মজা করেই খেলার সময় পার করেছে মিশা তা ছবি দেখেই বোঝা যায়। -ইন্ডিয়া ডট কম

বিষয়:আনুশকা শর্মা ঐশ্বরিয়া রাই বচ্চন টাইগার শ্রফ দিশা পাতানি বিরাট কোহলি মীরা রাজপুত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…