বাংলাদেশ

বছরের প্রথম সপ্তাহেই সব শিক্ষার্থী বই পেয়ে যাবে: শিক্ষামন্ত্রী

এবারও বই উৎসব হচ্ছে না

Bangladesh politician speaking to media with microphones and reporters. Channel i News - চ্যানেল আই নিউজ

A Bangladeshi politician wearing a mask addresses the media surrounded by reporters and microphones. Channel i News – চ্যানেল আই নিউজ

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন: পরিস্থিতি বিবেচনায় বই উৎসব হচ্ছে না। তবে নতুন বছরে বিতরণের জন্য ৯৫ শতাংশ বই তৈরি হয়ে গেছে। বর্তমানে সেগুলো স্কুল পর্যায়ে পৌঁছে দেয়া হচ্ছে। বাকি ৫ শতাংশ বই জানুয়ারির প্রথম সপ্তাহে স্কুলগুলোতে পৌঁছে দেয়া হবে। আগামী বছরের প্রথম সপ্তাহেই সব শিক্ষার্থী বই পেয়ে যাবে।

বৃহস্পতিবার মাতুয়াইল প্রেস পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলে: প্রাথমিকের প্রায় সব বই জেলা পর্যায়ে পৌঁছে যাচ্ছে। মাধ্যমিকের ২১ কোটি বই বাঁধাই হয়ে গেছে, বাকি ১৭ কোটির বেশি বই সরবরাহ করা হয়েছে। আগামী তিন-চার দিনের মধ্যে সব বই বাঁধাই কাজ শেষ হবে। এরপর স্কুল পর্যায়ে তা পাঠিয়ে দেয়া হবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, স্কুল থেকে ভাগে ভাগে বই বিতরণ করা হবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ৯৫ ভাগ বই স্কুলগুলোতে পৌঁছে যাবে। বাকিগুলো যাবে জানুয়ারির প্রথম সপ্তাহে। কাজেই কোন শিক্ষার্থী সময়ের মধ্যে বই পাবে না, এমনটি নয়।

প্রেস পরিদর্শন প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, আমরা প্রেস ঘুরে দেখলাম। মান ঠিক আছে বলে মনে হলো। এছাড়া এনসিটিবি থেকে প্রতি সপ্তাহে প্রেস পরিদর্শন করা হয়। ১৫৮টি প্রেসে মাধ্যমিক ও ৪২টি প্রেসে প্রাথমিকের বই তৈরির কাজ চলছে। আমরা মান ঠিক রাখার চেষ্টা করছি। কেউ সঠিক মান না বজায় না রাখলে ব্যবস্থা নেয়া হবে।

বিষয়:ডা. দিপু মনি বই উৎসব শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…