চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর বাইরের চালু সিনেমা হলগুলোর পরিবেশ এতো বাজে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A
ঝিনাইদহের একটি সিনেমা হলের পরিবেশ

ঝিনাইদহের একটি সিনেমা হলের পরিবেশ

বছরের পর বছর ধরে কমে আসছে সিনেমা হলের সংখ্যা। চলচ্চিত্র প্রদর্শক সমিতি বলছে, সারাদেশে বর্তমানে চালু আছে এমন সিনেমা হলের সংখ্যা মাত্র ১২০টি! আর ঈদ উৎসব ঘিরে সেই সংখ্যা গিয়ে ঠেকে বড়জোর ২০০তে! বছর জুড়ে বড় বাজেটের সিনেমা ও বড় তারকাদের সিনেমা না আসায় দর্শক শূন্য থাকে হলগুলো, এতে লোকসান গুণতে থাকেন হল মালিকরা।

বাংলা সিনেমার নিয়মিত দর্শকদের অভিযোগ, যেসব সিনেমা হল বর্তমানে চালু আছে সেগুলোর অবস্থা একেবারে বাজে! বিশেষ করে রাজধানীর বাইরে সিনেমা হলের পরিবেশ খুবই নাজুক। ছারপোকার কামড়, টয়লেটের দুর্গগ্ধ, নষ্ট সিলিং ফ্যান, ভাঙা চেয়ার সবমিলিয়ে হলে পরিবেশ ভালো না হওয়ায় ইচ্ছে থাকা সত্বেও সিনেমা হলে গিয়ে সিনেমা উপভোগ করতে পারেন না।

আরও অভিযোগ, সিনেমা হলের বাজে পরিবেশ দর্শকদের হল বিমুখ হওয়ার অন্যতম বড় কারণ। দর্শকদের এমন অভিযোগ স্বীকার করে রবিবার দুপুরে প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আউলাদ হোসেন উজ্জল চ্যানেল আই অনলাইনকে বলেন, স্টার সিনেপ্লেক্স ও বগুড়া-চট্টগ্রামের দু-তিনটি হল ছাড়া দেশের কোনো হলের পরিবেশ দর্শক যাওয়ার উপযোগী নেই।

প্রদর্শক সমিতির এই নেতার কথা, সরকার চার শতাংশ সুদে পাঁচ কোটি ও দশ কোটি টাকা করে হল মালিকদের লোন দেয়ার ঘোষণা দিয়েছেন। হয়তো আগামী বছর পাওয়া যাবে। যত দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে ততো দ্রুত সিনেমা হলের পরিবেশ ঠিক হবে। পাশাপাশি উন্নত মানের হলের সংখ্যাও বাড়বে। তবে নির্মাতাদের সময় উপযোগী সিনেমা দিতে হবে।

আউলাদ হোসেন আরও বলেন, সিনেমার ব্যবসা ভালো করতে প্রতি সপ্তাহে কমপক্ষে দুটি করে ভালো মানের সিনেমা লাগবে। দুই ঈদের ব্যবসা দিয়ে বছর জুড়ে সিনেমা হলের ব্যবসায় লাভ হয় না। বড় আয়োজনের সিনেমা ছাড়া দর্শক এখন দেখে না। হাতে হাতে স্মার্টফোন থাকায় দর্শকদের সিনেমা হলে টেনে আনা কঠিন। এরপরেও যদি পরিবেশ নোংরা হয় তাহলে কেন আসবে দর্শক?

কমার্শিয়াল সিনেমার প্রয়োজনীয়তা বিষয়ে প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক বলেন, সিনেমা হল ব্যবসা জমিয়ে রাখতে হলের পরিবেশ ঠিক করার পাশাপাশি কমার্শিয়াল সিনেমা লাগবে। যারা নিয়মিত সিনেমা দেখে যায় তারা কমার্শিয়াল সিনেমা দেখতে চায়। শুনেছিলাম ‘মিশন এক্সট্রিম’ বড় আয়োজনের ভালো সিনেমা। কিন্তু মুক্তির দুদিন পর থেকে ঢাকার বাইরে কোনো হলে ভালো চলেছে, এমন খবর পাইনি।

Reneta

তবে একাধিক চলচ্চিত্র নির্মাতা চ্যানেল আই অনলাইনকে জানান, ভালো সিনেমা তৈরি হচ্ছে। অনেকগুলো ভালো সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো যদি সঠিকভাবে প্রদর্শন করা যায়, তবে ঘুরিয়ে দিতে পারে সঙ্কটাপন্ন অবস্থায় থাকা বাংলা সিনেমা। এজন্য হলের পরিবেশ উন্নত করতে হবে। ঢাকার বাইরে হলগুলোতে বাজে পরিবেশের কারণে ভালো সিনেমাগুলো মার খাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র প্রদর্শক সমিতিমিশন এক্সট্রিমলিড বিনোদনসিনেমা হল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: সাবেক এমপিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই ২৬, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)।

পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে সেনাসদস্যদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬

এমএলএস অল-স্টার ম্যাচ খেলা হচ্ছে না মেসির

জুলাই ২৬, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন

বঙ্গভবনের পরের বাসিন্দা হিসেবে যেসব নাম আলোচনায়

জুলাই ২৬, ২০২৬

বিশ্বকাপের পর নেমেই নেইমারের জোড়া গোল

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT