চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরটা লিটনের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

২০২২ সালে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন লিটন দাস। তিন সংস্করণ মিলে ৫০ ইনিংসে করেছেন ১৯২১ রান। গড় ৪০। বছর শেষের ইনিংসটা ৭৩ রানের। ২০২২ এর ফর্ম নতুন বছরেও ধরে রাখতে চান বাংলাদেশের ক্ল্যাসিক এই ব্যাটার।

‘কোনো জায়গা নিলে ওটা ধরে রাখা খুব চ্যালেঞ্জিং। আমার জন্য ভালো, ভগবান আমাকে এই সুযোগটা দিয়েছে। ২০২২ আমি আমার করতে পেরেছি, কৃতজ্ঞ। চেষ্টা করব সেরাটা দিয়ে যেন ২৩ শুরু ও শেষ করতে পারি।’

বছর শুরুর আগে লিটনের ব্যাটিং নিয়ে হয়েছে নানা সমালোচনা। টি-টুয়েন্টি দল থেকেও বাদ পড়েছিলেন। সেই লিটনই এখন রানমেশিন। সব ফরম্যাটেই বাংলাদেশের অন্যতম ব্যাটিং ভরসা।

‘সমালোচনা হবেই। নামের পেছনে ট্যাগ থাকলে মানুষ বাহবাও দিবে খারাপও বলবে। এটা নিয়ে আমি চিন্তিত না। আমি অবশ্যই চেষ্টা করব জায়গা ধরে রাখার জন্য, তবে এটা অনেক কঠিন। প্রতি বছরই আপনি ঐ পর্যায়ে যেতে পারবেন না। আমি নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব সফল হওয়ার।’

লিটন এ বছর টেস্টের ১৮ ইনিংসে করেছেন ৮০০ রান। ১৩ ওয়ানডেতে ৫৭৭ রান আর ১৯ টি-টুয়েন্টিতে ৫৪৪ রান। তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি রানের মালিক বাবর আজম। ২০২২ সালে ৫০ ইনিংসে করেছেন ২৪২৩ রান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২২লিটন দাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিটার ম্যাগইয়ার

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মায়ের স্বপ্নের বাড়ির ডিজাইন করবেন স্বনামধন্য স্থপতিরা

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা কমতে পারে

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইডেন কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT