জনপদ

বঙ্গোপসাগর থেকে ১৫ জেলেকে উদ্ধার

১৫ জেলেকে উদ্ধার, আটক ১২ জনের ছবি, বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগর থেকে ১৫ জেলেকে উদ্ধার ও ১২ জনকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন ধরে ভাসতে থাকা ফিশিং বোট এফ. ভি সুরমা থেকে ১৫ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর মাছ ধরতে এফভি সুরমা ০১ নামক একটি নৌকা নিয়ে নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন চেয়ারম্যান ঘাট থেকে ১৫ জন জেলে মাছ ধরতে বঙ্গোপসাগরের সাংগু গ্যাস ফিল্ড এলাকার উদ্দেশে গমন করে। পরবর্তীতে ২৩ সেপ্টেম্বর আনুমানিক রাত ২টায় সাংগু গ্যাস ফিল্ড হতে দক্ষিণ পশ্চিমে আনুমানিক ১৫ নটিক্যাল মাইল দূরে ইঞ্জিন বিকল সাগরে ভাসতে থাকে।

২৬ সেপ্টেম্বর আনুমানিক সাড়ে চারটায় বিকল হয়ে যাওয়া মাছ ধরার নৌকা ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে কোস্ট গার্ড পূর্ব জোন জানতে পেরে স্টাফ অফিসার (অপারেশন্স) এর নির্দেশ মোতাবেক কোস্ট গার্ড স্টেশন ভাসান চরের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার জেলেদের কোস্ট গার্ড স্টেশান ভাসানচরে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে খাবার ও চিকিৎসা দেওয়া হয়েছে। জেলেদের পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বিষয়:বাংলাদেশ কোস্ট গার্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…