চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকট সমাধানে পোপসহ বিশ্বনেতাদের সহযোগিতা কামনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
Pope Francis and Bangladeshi officials at a public event. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়ভীতি ছাড়া বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করে মন্তব্য করে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে পোপসহ বিশ্বনেতাদের সহযোগিতা কামনা করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

পোপ ফ্রান্সিস বঙ্গভবনে পৌঁছালে তার সঙ্গে সাক্ষাতের পর রাষ্ট্রপতি এসব কথা বলেন। সাড়ে ৫টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যা ৬টায় রাষ্ট্রের উর্ধতন কর্তৃপক্ষ, সুশীল সমাজের প্রতিনিধি ও কূটনীতিকদের সঙ্গে দেখা করেন তিনি।

এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পোপ ফ্রান্সিস।

বিকেল সাড়ে পাঁচটায় সৌজন্য সাক্ষাতের জন্য রাষ্ট্রপতির বাস ভবন বঙ্গ ভবনে যাবেন তিনি। সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রপতির বাসভবনে সুশীল সমাজের প্রতিনিধি, কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সামনে বক্তব্য রাখবেন। পরবর্তী ২ দিন খৃষ্টধর্মীয় উপাসনা, আন্তধর্মীয় সমাবেশ, যুব সমাবেশসহ বেশকিছু আয়োজন আছে পোপের সফর সূচিতে।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ইয়াংগুন থেকে তিন দিনের বাংলাদেশ সফরে ঢাকায় ঢাকা পৌঁছান পোপ। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এসময় তাকে ৩ বাহিনীর গার্ড অব অনার দেয়া হয়। এরপর তিনি সাভার স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওয়ানা দেন।

আগামী ২ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় বিভিন্ন রাষ্ট্রীয়, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

Reneta

১৯৮৬ সালে পোপ জন পলের সফরের ৩১ বছর পর বাংলাদেশে এসেছেন খৃষ্ট ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা।

বাংলাদেশে পোপকে স্বাগত জানাতে রাষ্ট্রীয়ভাবে এবং খৃষ্ট ধর্মাবলম্বীদের পক্ষ থেকে নানা আয়োজন করা হয়েছে।

সংকটের শুরু থেকেই রোহিঙ্গাদের বিষয়ে সহানুভূতিশীল পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফরকে এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে, মিয়ানমার সফরে পোপ ফ্রান্সিস এখন পর্যন্ত রোহিঙ্গা শব্দটি ব্যবহার করেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোপপোপ ফ্রান্সিসবাংলাদেশে পোপ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেসিডেন্টস কাপ আর্চারিতে বাংলাদেশ-মালয়েশিয়া জুটির স্বর্ণ জয়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় বৃত্তাকার নৌপথ চালুর পরিকল্পনা, দূষণের উৎস বন্ধে উদ্যোগ

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরদের দিয়ে খুন করাচ্ছে ইউরোপের অপরাধচক্র, নিয়োগ সোশ্যাল মিডিয়ায়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

বন্ধু দিবস: ল্যান্ডফোন থেকে সোশ্যাল মিডিয়া, বদলেছে বন্ধুত্বের ভাষা

আগস্ট ২, ২০২৬

আমি তাদের ক্ষমা করতে চাই: মোদি

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT