ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন: পঁচাত্তরের ১৫ আগস্ট দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল, আর এই হত্যার প্রধান পরিকল্পনাকারী ছিলেন জিয়াউর রহমান।
শুক্রবার বিকালে কোতোয়ালি থানা ছাত্রলীগের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ড অত্যন্ত সুপরিকল্পিতভাবে সংঘটিত হয়েছিল বলেও এসময় মন্তব্য করেন এমপি শাওন।
কোতোয়ালি থানা ছাত্রলীগ সভাপতি সুমন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আকবর বাবলা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান মিয়াজীসহ আরও অনেকে।








