চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু সাফা‌রি পার্ক থে‌কে পালা‌নো নীলগাই উদ্ধার

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১১:২৫ অপরাহ্ণ ১০, মে ২০২১
- সেমি লিড, টাঙ্গাইল
A A
পালানো নীলগাইকে দেখছেন দর্শক ও বন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাই‌লের মধুপুরের পাহা‌ড়ি বনাঞ্চল থে‌কে এক‌টি নীলগাই উদ্ধার ক‌রা হ‌য়ে‌ছে। এর আ‌গে নীলগাই‌টি গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্ক থে‌কে পা‌লি‌য়ে যায়।

সোমবার উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা এলাকার ঝোপঝাড় থে‌কে প্রথ‌মে গ্রামবাসী নীলগাই‌টি ধ‌রে। প‌রে সেটি দেখ‌তে শত শত মানুষ ভিড় করে। এরপর বন বিভাগের কাছে হস্তান্তর করে স্থানীয়রা।

জানা যায়, দুদিন ধরে নীলগাই প্রাণীটি আশপাশের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। পরে বি‌কে‌লে গ্রামবাসিরা ফাঁদ পেতে ধরেন।

মধুপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হারুনুর রশীদ জানান, ধরা পড়া প্রাণী‌টি নীলগাই নিশ্চিত হওয়ার পর প্রাণহানি রোধে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়। প‌রে বনকর্মীরা সেখা‌নে হা‌জির হয়।

মধুপুর বনাঞ্চ‌লের সহকারি বন সংরক্ষক জামাল হোসেন তালুকদার জানান, এটি ভারতীয় নীল গাই। এক বছর আগে সীমান্ত পেরিয়ে দিনাজপুর এলাকায় ধরা প‌রে। পরব‌র্তীতে প্রাণী‌টি গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু সাফারী পার্কে ছেড়ে দেয়া হয়। এরপর গত ১০ ফেব্রুয়ারি সাফারী পার্ক থেকে নীলগাই‌টি পালিয়ে যায়।

তি‌নি আ‌রো জানান, জেলার সখীপুর গজারী বনে থাকার সময় সাফারী পার্কের কর্মীরা ট্রাঙ্কুলাইজাইরে চেষ্টা করে নীলগাই‌টি ধর‌তে ব্যর্থ হয়। বর্তমা‌নে প্রাণীটি এখন সুস্থ রয়েছে। গাজীপুর সাফারী পার্কের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হবে।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন জানান, স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের জন্য বিরল প্রজাতির প্রাণিটির প্রাণ রক্ষা করা সম্ভব হয়েছে

ট্যাগ: টাঙ্গাইলনীলগাই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিহারের গঙ্গায় ভেসে আসছে মৃত পচা গলা দেহ

পরবর্তী

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ১৬ কোটির কাছাকাছি

পরবর্তী
নির্মিত পরীক্ষার জন্য করোনা নমুনা সংগ্রহের সময় স্বাস্থ্যকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ১৬ কোটির কাছাকাছি

জেরুজালেমে সংঘর্ষের সময় পুলিশ ও জনতা, উত্তেজনা বিরাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আল আকসা মসজিদে ইসরায়েলের হামলায় মুসলিম দেশগুলোর উদ্বেগ, ওআইসির জরুরি সভা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT