অন্যান্য খেলা

বঙ্গবন্ধু ম্যারাথনে চ্যাম্পিয়ন মরক্কোর হিশাম, কেনিয়ার এঞ্জেলা

ঢাকা ম্যারাথন ২০২১, দৌড় প্রতিযোগিতা, অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীরা ঢাকা ম্যারাথন ২০২১ এ দৌড় শুরু করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতির জনকের দেশে প্রত্যাবর্তনের বার্ষিকীতে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে’ চ্যাম্পিয়ন হয়েছেন মরক্কোর দৌড়বিদ হিশাম। একই ক্যাটাগরিতে নারীদের চ্যাম্পিয়ন কেনিয়ার এঞ্জেলা তানুই।

দেশ-বিদেশের দুইশো দৌড়বিদের অংশগ্রহণে রোববার ভোর ৬টায় শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বাংলাদেশসহ ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন, বেলারুশ, ইউক্রেন ও মরক্কো থেকে রানার এবং মালদ্বীপ, নেপাল, ভারত, লেসেফো, স্পেন থেকে সাফ রানারসহ মোট ৩৭জন অ্যাথলেট ম্যারাথনে অংশ নেন।

ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন এবং ডিজিটাল ম্যারাথন- এই তিন ক্যাটাগরিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়। ৪২.১৯৫ কিলোমিটার বা ফুল ম্যারাথনে ২ ঘণ্টা ১০ মিনিট ৪১ সেকেন্ড সময় নিয়ে পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ন হন হিশাম। দ্বিতীয় হয়েছেন মরক্কোর আরেক দৌড়বিদ আজিজ লাহবাবি ও তৃতীয় কেনিয়ার জ্যাকব কে ভট্টরিয়া।

নারীদের মধ্যে ফুল ম্যারাথনে দ্বিতীয় হয়েছেন ইথিওপিয়ার ফানতুন।

বঙ্গবন্ধু ম্যারাথনে চ্যাম্পিয়ন মরক্কোর হিশাম, কেনিয়ার এঞ্জেলা

২১.০৯৫ কিলোমিটার দৌড় বা হাফ ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছেন কেনিয়ার এডুইন কিপরোপ কিপো। একই ক্যাটাগরিতে নারীদের চ্যাম্পিয়ন একই দেশের নাওমি জেবেত।

ভোর সাড়ে ৬টায় আর্মি স্টেডিয়াম থেকে শুরু হওয়া ম্যারাথন বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান-২ চত্বর, গুলশান-১ চত্বর হয়ে হাতিরঝিলে গিয়ে শেষ হয়। সেখানে দুই চক্কর ঘুরে হাফ ম্যারাথন ও পাঁচ চক্কর ঘুরে ফুল ম্যারাথন শেষ হয়।

ডিজিটাল ম্যারাথনে অংশ নেয়ার জন্য একটি মোবাইল অ্যাপ চালু করা হয়। দেশ-বিদেশের যেকেউ নিবন্ধন করে তার সুবিধাজনক স্থানে ৫ কিলোমিটারের এই দৌড়ে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন।

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…