চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর নামে খুলনায় ‘ব্রি-১০০’ নতুন ধান

দানিয়েল সুজিত বোসদানিয়েল সুজিত বোস
৫:৪০ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২২
খুলনা, জনপদ
A A

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের নতুন আবিষ্কার ‘বঙ্গবন্ধু ব্রি-১০০’ ধান। বঙ্গবন্ধুর নামে নামকরণ করা এই জাতের ধান শোভা পাচ্ছে এবার খুলনার বোরো ক্ষেতগুলোতে।

১৪৮ দিনের মধ্যেই ফসল কাটার মত উপযুক্ত হয়ে হেক্টর প্রতি সাড়ে ৭ টন থেকে সাড়ে ৮ টন পর্যন্ত উৎপাদন হয় এই ধান। ফলে অন্য যেকোন জাতের চেয়ে কৃষকের আগ্রহ বেশি এই ধান চাষের প্রতি।

কৃষি বিভাগ বলছে, এতে রোগ-বালাই ও পোকা-মাকড় আক্রমণের পরিমাণ কম হওয়ায় অনেক কৃষকই ঝুঁকবেন এই ধান আবাদে।

খুলনা জেলার রূপসা, তেরখাদা, দিঘলিয়া, ফুলতলা, ডুমুরিয়া, বটিয়াঘাটা, পাইকগাছা ও কয়রায় বঙ্গবন্ধু জাতের বোরো ধানের বীজ পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে। বীজতলায় ৩৫ দিন বয়স থেকে এ জাতের চারা রোপন করা যাবে। ১৪৮ দিনের মধ্যেই ফসল কাটার মত উপযুক্ত হয়ে উঠবে।

বঙ্গবন্ধু ব্রি-১০০ ধানের এই ফলন বিআর-৭৪ ও বিআর-৮৪’র চেয়ে এর ফলন বেশি। ক্ষেত্র বিশেষে হেক্টর প্রতি সাড়ে ৭ টন থেকে সাড়ে ৮ টন পর্যন্ত উৎপাদন হবে। অন্য যেকোন জিংক জাতের চেয়ে উৎপাদন বেশি থাকায় কৃষকের আগ্রহ বেশি এই ধানের প্রতি।

খুলনা জেলার রুপসা উপজেলার কৃষি অফিসার ফরিদুজ্জামান বলেন, ‘পোকামাকড়ের আক্রমণ ও রোগবালাই কম থাকায় উচ্চ ফলনশীল এ জাতের ধানকে জনপ্রিয় করার লক্ষে বাংলাদেশের ম্যাপ তৈরী করে কৃষকদের উৎসাহিত করে চলেছে কৃষি বিভাগ’।

Reneta

খুলনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক হাফিজুর রহমান বলেন, ‘ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ার বঙ্গবন্ধুর আশা পূরণে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর বঙ্গবন্ধু জাতের ধান উদ্ভাবন। এই ধানের আবাদ দ্রুত কৃষকদের মাঝে সম্প্রসারণ করতে কৃষি বিভাগ উদ্যোগ নিয়েছে’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধানবঙ্গবন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিল এখন চ্যাম্পিয়ন দলের মতোই খেলছে: রেজাউল করিম রেহান

জুলাই ৫, ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনের নামে ‘ভুয়া’ নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

জুলাই ৫, ২০২৬

‘হাত নোংরা’ করে খেলতে জানে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

কুষ্টিয়ায় রাইস মিলের দূষণে ক্ষতিগ্রস্ত কৃষি ও পরিবেশ

জুলাই ৫, ২০২৬

তেহরানে আয়াতুল্লাহ খামেনির জানাজার নামাজে অশ্রুসিক্ত লাখো মানুষ

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT