চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর স্মরণে ‘বঙ্গবন্ধু বইমেলা’

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৮:২৪ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বুকশপ পূর্ব পশ্চিম আয়োজন করছে ‘বঙ্গবন্ধু বইমেলা’। সোমবার বিকেলে রাজধানীর শুক্রাবাদে এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কবি কামাল আব্দুল নাসের চৌধুরী।

সোমবার ১৪ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে এই মেলা। এতে বঙ্গবন্ধুর লেখা ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা প্রায় আড়াই’শ বই।

মেলার উদ্বোধন করে কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, ‘বিশ্বব্যাপী রাজনৈতিক কবি নামে একটা শব্দ প্রচলিত আছে। যারা জাতিকে ঐক্যবদ্ধ করেন, নতুন আশা আকাঙ্ক্ষা জাগ্রত করেন, সমস্ত জাতির আবেগ একত্রে ধারণ করেন, কোটি মানুষকে উজ্জীবিত করেন তাদের বলা হয় রাজনৈতিক কবি। জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের অন্যতম রাজনৈতিক কবি। তার সম্পর্কে জাতি যত জানবে জাতি তত উপকৃত হবে।’

Banglabid

তিনি বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচাসহ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা সব বই পড়তে তরুণদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন সাহিত্য অনুরাগী। রাজনীতির পাশাপাশি শিল্প সাহিত্য নিয়ে এত আগ্রহ খুব কম রাষ্ট্রনায়কেরই ছিল।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘরের ট্রাস্টিবোর্ডের সভাপতি শিল্পী হাশেম খান।

Reneta

পূর্ব পশ্চিম চেইন বুক শপ পরিচালনা পরিষদের সভাপতি ওসমান গনী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ বইকে জনপ্রিয় করতে আমাদের এই উদ্যোগ। প্রায় ১২শ বই নিয়ে আমরা শুরু করেছি এই বুকশপের কাজ।’

তিনি আরো বলেন, ‘শুক্রাবাদ আমাদের প্রথম আউটলেট। অচিরেই সারা দেশে শাখা খোলা হবে। অনলাইনে বই বিক্রি শুরু হবে খুব শিগগির।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুবঙ্গবন্ধু বইমেলাশোকাবহ আগস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যাম্পে ফিরেই ব্যাটিং অনুশীলনে তামিম

পরবর্তী

শ্রদ্ধা শুধু পিভিসি ব্যানারে না, বঙ্গবন্ধুর জীবন দর্শন অনুসরণ চাই

পরবর্তী
বঙ্গবন্ধুর জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে পিভিসি ব্যানারে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রদ্ধা শুধু পিভিসি ব্যানারে না, বঙ্গবন্ধুর জীবন দর্শন অনুসরণ চাই

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু ঠিকই বুঝতে পেরেছিলেন

সর্বশেষ

কাকে মিস করার কথা জানালেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে প্রাণ গেল আরও ৩ শিশুর

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT