বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ঢাকা বিভাগের চূড়ান্ত পর্যায়ের খেলায় ঢাকার ডেমরা দোলাইরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়েছে।
গোপালগঞ্জে শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে ঢাকা বিভাগীয় পর্যায়ের ফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঢাকার ডেমরা দোলাইরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ময়মনসিংহ ধোবাউড়া পোড়া কান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ২-১ গোলে হারায়।
আর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ময়মনসিংহের ধোবাউড়া কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল রাজবাড়ীর কালুখালী মাজবাড়ি হুরন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৮-০ গোলে হারায়।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
সেসময় ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান, বিভিন্ন জেলার জেলা প্রশাসকসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






