দেশব্যাপী চলমান তীব্র তাপদাহের কারণে বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সব খেলা স্থগিত করা হয়েছে।
শনিবার প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের এক প্রেস রিলিজে বিষয়টি জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, টুর্নামেন্টের বিষয়ে পরবর্তী নির্দেশনা সবাইকে চিঠির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
ফুটবল খেলার সময় প্রচণ্ড গরমে শরীর থেকে বের হয় ঘাম। এতে ফুটবলারদের পানিশূন্যতা দেখা দিতে পারে। একইসঙ্গে হিট স্ট্রোকের শঙ্কাও থাকে। এসব বিবেচনায় নিয়েই বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের সব ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।







