চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু কি এই ‘মগের মুল্লুকের’ স্বপ্ন দেখেছিলেন?

সারওয়ার-উল-ইসলামসারওয়ার-উল-ইসলাম
১:০৯ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২০
মতামত
A A

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি এই ‘মগের মুল্লুকের’ স্বপ্ন দেখেছিলেন?

যে মুল্লুকে বাণিজ্যমন্ত্রীদের কোনো লাজ শরম থাকবে না। পেঁয়াজের মূল্য তাঁর বাণীর কারণে পরদিনই দ্বিগুন হয়ে যাবে? পেঁয়াজের মূল্য খুব সহজে এক শ’ টাকার নিচে নামবে না-বলার পরেই ব্যবসায়ীরা সুযোগ পেয়ে যায় দাম বাড়ানোর।

গত সেপ্টেম্বর থেকে পেঁয়াজ নিয়ে যেই নাকানি-চুবানি খাওয়ানো হলো তাতে সরকারের ভাবের ঘরে আর মূর্তি থাকতে পারে না। মূর্তি উড়ে গেছে কোনো অচিনপুরে। বর্তমান সরকারের সব ইমেজকে ধুলায় লুণ্ঠিত করার জন্যে সরকারের নানা জায়গায় যারা বসে আছে, তারা প্রকৃত অর্থেই সার্থক। তাদের সবার মিশন সফল হয়েছে। তারা তাদের প্রভুদের ইশারা মতো কাজ করে যাচ্ছে- কোনো সন্দেহ নেই।

একজন বাণিজ্যমন্ত্রী কিভাবে এরপরেও মন্ত্রী থাকতে পারেন- বোধগম্য নয় বিষয়টি। প্রত্যেকটি কাগজের শিরোনাম-পেঁয়াজ আবার ২০০ টাকা। ছুঁতোর শেষ নেই, পেঁয়াজের দাম বাড়ছেই। দেশি পেঁয়াজের ডাবল সেঞ্চুরি। নানা মাত্রিক শিরোনাম।

শুধু পেঁয়াজ নয়, নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম বাড়িয়ে ২০২০ শুরু হয়েছে। যেন বিশবিশ নয় বিষবিষ। মগের মুল্লুকের সবাইকে বিষ খাইয়ে মারার মিশন নিয়ে ক্ষমতার খুব কাছের মানুষেরা পরিকল্পনা করেই এগুচ্ছে। কারণ তাদের লক্ষ্যই হচেছ সরকারের ভাবমূর্তি নষ্ট করা।

প্রধানমন্ত্রী হয়তো আবারও বলবেন-পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করার অভ্যাস করতে হবে।

Reneta

কিন্তু এটাই কি একমাত্র সমাধান? তিনি কি বুঝতে পারছেন না-তাঁর বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত? তিনি বুঝতে পারছেন না তার সরকারের ভেতরকার মানুষের কারসাজিতেই এমনটা হচ্ছে?

সরকারের সব সাফল্যকে নষ্ট করার জন্য একজন বাণিজ্যমন্ত্রীই যাথেষ্ট। তার নিজের ব্যবসা বাণিজ্য আছে। তিনি জানেন কিভাবে ব্যবসা করে নিতে হয়। নিজে ক্ষমতার উচুতে বসে শুধু কলকাঠি নাড়বেন আর তার লোকেরা নানা ছুঁতোয় ব্যবসা করে নেবেন।

দাম বেড়েছে চালের। দাম বেড়েছে তেলের। দাম বেড়েছে আদার। দাম বেড়েছে রসুনের। দাম বেড়েছে চিনির। দাম বেড়েছে ময়দার। দাম বেড়েছে সব ধরনের মসলার। দাম বেড়েছে শীতের সবজির।

তা হলে সাধারণ মানুষ খাবে কি? নাকি সাধারণ মানুষের আর প্রয়োজন নেই সরকারের? ভোটের কোনো দরকার নেই। ভোট এমনি হয়ে যায়? আসলে কোনটা সত্য কোনটা অর্ধসত্য বোঝা যাচ্ছে না। সমাজে নানা শ্রেণির মানুষ, নানা মতের মানুষের নানা রকম কথাবার্তায় এরকম মন্ত্যবই উঠে আসছে।

প্রধানমন্ত্রী দ্রুত ব্যবস্থা নিন। এই মূল্য বৃদ্ধির হাত থেকে জাতিকে বাঁচানোর আর কেউ নেই। সবাই সবার আখের গোছানোর ধান্দায় ব্যস্ত। আপনার সামনে মাথা নিচু করে থাকলেও এরা সবাই নিজেদের ব্যবসাবাণিজ্য নিয়ে ব্যস্ত।

মানুষ কেন নিজের অধিকারের কথা বলতে ভয় পাবে? কেন জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে রাস্তায় নামাতে ভয় পাবে? তাদেরকে বোঝানো হয়েছে-রাস্তায় নামলেই পুলিশ দিয়ে ধরপাকড় করা হবে।

এই কি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা?

যেখানে মানুষ নিজের অধিকারের কথা বলতে ভয় পায়? বঙ্গবন্ধু কি এই মগের মুল্লুকের স্বপ্ন্ দেখেছিলেন।

প্রধানমন্ত্রী, এই মগের মুল্লুক থেকে জাতিকে বাঁচান।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেঁয়াজের মূল্য
শেয়ারTweetPin

সর্বশেষ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT