চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ঘরে ঘরে শপথের আহ্বান ড. কামালের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে অসমাপ্ত কাজকে সমাপ্ত করার আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন।

তিনি বলেন, সত্যিকার অর্থে আমরা যদি বঙ্গবন্ধুকে সম্মান জানাতে চাই, তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য জীবন উৎসর্গ করার শপথ নিতে হবে। সত্যিকার অর্থে ষোলআনা গণতন্ত্র যেন আমরা ভোগ করতে পারি। সেজন্য পাড়া মহল্লায়, গ্রামে গ্রামে, শহরে ঘরে ঘরে শপথ নিতে হবে।

সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে গণফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন।

ড. কামাল হোসেন নেতাকর্মীদের কাছে প্রশ্ন রেখে বলেন, আমাদের দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কি হচ্ছে? আইনের শাসন আছে ? মানুষের ভোটের অধিকার আছে?

এসময় সবাই না, না আওয়াজ তোলেন।

তিনি বলেন, আমি আরো আনন্দবোধ করতাম যদি সবাই হ্যাঁ, হ্যাঁ উত্তর দিতেন। আজকে স্বাধীনতার ৪৮ বছর পর কেন আমাদের একথা শুনতে হচ্ছে?

Reneta

‘আপনারা পাড়া-মহল্লায় দেখেন, যারা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে বাধার সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা ধরে নেব তারা বঙ্গবন্ধুর আনুগত্য না করে উল্টো কাজটা করছে। যারা এদেশে গণতন্ত্র চলতে দিচ্ছে না, আমরা মনে করবো তারা বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করছে। যারা বঙ্গবন্ধুর নাম নিয়ে মানুষের উপর আক্রমণ করে, যারা তার কথা অমান্য করছে তাদেরকে চিহ্নিত করে আমাদের সকলে মিলে তাদের এক ঘরে করা দরকার।

প্রবীণ এ আইনজীবী আরও বলেন, আমি ইতিবাচকভাবে ঐক্যের কথা বলেছি। আমরা ১৬ কোটি মানুষের ঐক্য চাই। আজকে যারা ঐক্য ভয় পায়, তারা বলবে দেশের মানুষ বিভক্ত। আমি বলব ১৬ কোটি মানুষের মাঝে বৃহত্তর একটা ঐক্য বিরাজ করছে। মানুষের মৌলিক বিষয়ে যদি মতামত জানান ১৬ কোটি মানুষের একই মতামত দেবে।

আলোচনা সভার গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, মোকাব্বির খান, গণফোরাম নেতা ইঞ্জিনিয়ার সিরাজুল হক, গণফোরাম ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. কামাল হোসেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সাকিবের লিগ খেলার কোনো সুযোগই দেখি না’

পরবর্তী

পাহাড়ে রক্তের হোলি খেলা বন্ধ হবে কবে?

পরবর্তী

পাহাড়ে রক্তের হোলি খেলা বন্ধ হবে কবে?

ডাকসু: ২৩ মার্চ নবনির্বাচিতদের কার্যকরী সভা

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT