গোপালগঞ্জ সফরে গিয়ে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের কাজ শুরু করেন তিনি।
এরমধ্যে রয়েছে, দেড়শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত বেগম ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, মধুমতি নদীর ওপর নির্মিত চাপাইল সেতু, গোপালগঞ্জ জেলা শিশু একাডেমি এবং টুঙ্গিপাড়া প্রধান ডাকঘর।
এছাড়াও ডেন্টাল কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, কাশিয়ানি-গোপালগঞ্জ নতুন রেলপথ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১শ’টি প্রাথমিক ও ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া সরঞ্জামও বিতরণ করবেন তিনি।










