বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

প্রধান বিচারপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন, অন্যান্য কর্মকর্তারা পাশে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
জাতীয় শোক দিবসের সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে রক্তদান কর্মসূচি, দুস্থদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবী ও কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






