চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর নামে দিল্লীর পার্ক স্ট্রিট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪২ পূর্বাহ্ণ ০৭, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

ভারতের রাজধানী দিল্লীর পার্ক স্ট্রিটের নাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সরকারি সফরে ভারতে আসার একদিন আগে এনডিএমসি এ সিদ্ধান্ত অনুমোদন করেছে।

নয়াদিল্লী মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ সিদ্ধান্ত অনুমোদন করেছে বলে জানিয়েছে।

এনডিএমসি’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ভারতের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস ট্রাস্ট ইন্ডিয়াকে (পিটিআই) জানান, ‘শেখ হাসিনার সফরের প্রাক্কালে পার্ক স্ট্রিটের নাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

এনডিএমসি’র কর্মকর্তারা জানান, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ ১২জন কাউন্সিল সদস্য এ প্রস্তাবে সম্মতি দেন।

এনডিএমসি’র ভাইস চেয়ারম্যান করন সিংহ তানোয়ার বলেন, আগামীকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী পৌঁছার আগেই আজ রাতে পরিবর্তনের এ কাজ বোর্ড অনুমোদন করবে।

বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সফরে যাচ্ছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ভারতে এটা হবে শেখ হাসিনার প্রথম সরকারি সফর।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ২০১০ সালের জানুয়ারিতে সর্বশেষ ভারত সফর করেন। এরপর ২০১৫ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে করেন।

ট্যাগ: প্রধানমন্ত্রীর ভারত সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চার দিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরবর্তী

ফিনল্যান্ডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ‘এক নদী রক্ত পেরিয়ে’

পরবর্তী

ফিনল্যান্ডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ‘এক নদী রক্ত পেরিয়ে’

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের মিসাইল হামলা

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT