প্রবাস সংবাদ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: প্যারিসে স্মারক ডাকটিকেট অবমুক্ত

বাংলাদেশের প্রতিনিধি ও ফ্রান্সের প্রতিনিধি সম্মেলনে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দেশের প্রতিনিধিরা একটি সম্মেলনে একটি ছবি তুলছেন, যেখানে তারা একটি framed ছবি উপহার দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ দূতাবাস, প্যারিসের উদ্যোগে ও ফরাসি ডাক বিভাগ ‘লা পোস্টের ‘সহায়তায় স্মারক ডাকটিকেট অবমুক্ত করা হয়েছে।

‘লা পোস্টের’ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ফরাসি ডাক বিভাগের ডাকটিকেট প্রকাশনা বিভাগ পিলাপোস্টের পরিচালক গিলিস লিচিটিজ এবং ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন যৌথভাবে সেখানকার সময়ানুযায়ি গতকাল এ স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন।

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় কভিড-১৯ অতিমারীর কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আয়োজনে দূতাবাসের সব কর্মকর্তা এবং পিলাপোস্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রবাসী বাংলাদেশি প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে রাষ্ট্রদূত ‘লা পোস্টকে ডাক টিকেটের একটি রেপ্লিকা উপহার হিসেবে প্রদান করেন, যা লাপোস্টের সদর দপ্তরে প্রদর্শন ও সংরক্ষণ করা হয়। এছাড়াও রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর লেখা ‘কারাগারের রোজ নামচা’র ফরাসি সংস্করণ জার্নাল ডি প্রিজন এবং জাতিসংঘের সকল দাপ্তরিক ভাষা ও বাংলায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সংকলন ‘দ্যা হিস্টরিক সেভেনথ মার্চ স্পিচ অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এ্যা ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ’ শীর্ষক বই দুইটি ‘লাপোস্ট’কে উপহার হিসেবে দেন।

বিষয়:বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…