বিনোদন

বঙ্গবন্ধুর জন্মদিনে এফডিসিতে তারার মেলা

এফডিসিতে বঙ্গবন্ধুর জন্মদিনে তারার মেলা উদযাপন, অনেক মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এফডিসিতে বঙ্গবন্ধুর জন্মদিনে তারার মেলা উপলক্ষে বিভিন্ন শিল্পী ও অতিথিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আলাদা আয়োজনে বঙ্গবন্ধুর হাতে গড়া এফডিসিতে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। বুধবার সন্ধ্যায় এফডিসিতে কেক কেটে কালের মহানায়কের জন্মদিন উদযাপন করেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৩ টি সংগঠনের নেতারা। 

সেখানে উপস্থিত ছিলেন পরিচালক সমিতি, প্রযোজক সমিতি ও শিল্পী সমিতির পরিচিত মুখ। আরও ছিলেন মৌসুমী, ওমর সানী, সাইমনসহ অনেকেই।

এ সময় পরিচলক সমিতির নেতা মুশফিকুর রহমান গুলজার বলেন, আজ আমাদের আনন্দের দিন এই দিনে বঙ্গবন্ধু জন্ম গ্রহণ করেন। তিনি জন্মেছিলেন বলেই বাংলাদেশের মতো স্বাধীন দেশের অভ্যুদ্বয় হয়। এই এফডিসিও তারই গড়া।

চিত্রনায়িকা মৌসুমী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জন্মদিন আজ। আমাদের উচিত তার আদর্শের পথে হাঁটা। বিশেষ এই এই দিনে সবার প্রতি আহবান থাকবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে সোনার বাংলা গড়তে শক্তিশালী করি। আমরা নিজ নিজ অবস্থান থেকে কাজে নিজেকে আত্মনিয়োগ করি।

বঙ্গবন্ধুর জন্মদিনে এফডিসিতে তারার মেলা উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ তার আগে বিকেলে আলাদাভাবে শিল্পী সমিতি জাতির জনকের জন্মদিনে কেট কেটে দোয়ার আয়োজন করে। সেখানে উপস্থিত ছিলেন ডিপজল, রুবেল, আনোয়ারা, সুজাতা, অরুণা বিশ্বাস, অঞ্জনা, অপু বিশ্বাস ও নায়ক ইমন।

সেখানে সুজাতা বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য উপহার। তার সুযোগ্য কন্যা সোনার বাংলা নির্মাণে কাজ করে যাচ্ছেন। তিনি শিল্পীদের সবসময় পাশে রেখেছেন। অনেক শিল্পী না খেয়ে মরতো শেখ হাসিনা না থাকলে। তার কাছে যে শিল্পী গেছে উনি কাউকে ফেরাননি।

বিষয়:অঞ্জনা অপু বিশ্বাস অরুণা বিশ্বাস আনোয়ারা এফডিসি জায়েদ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…