চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুকে নিয়ে আশরাফ শিশিরের ‘৫৭০’ শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২০
বিনোদন
A A

২০১৮ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন ‘গাড়িওয়ালা’ খ্যাত নির্মাতা আশরাফ শিশির। ছবির নাম ‘৫৭০’। ঘোষণার প্রায় দুই বছর পর কলাকুশলীদের নিয়ে শুটিং শুরু করলেন এই নির্মাতা!

শনিবার (৩ অক্টোবর) থেকে রাজধানী ঢাকার অদূরে হোতাপাড়ায় ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।

এরআগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সীমিত পরিসরে ছবিটির কলাকুশলীদের মিলনমেলার মধ্য দিয়ে চলচ্চিত্র ‘৫৭০’-এর আনুষ্ঠানিক যাত্রারম্ভ। আশরাফ শিশিরের চিত্রনাট্যে বঙ্গবন্ধুকে নিয়ে মহান উদ্যোগ বাস্তবায়নে সঙ্গী হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ ফিল্মস।

১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে স্বপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। বাংলাদেশের ইতিহাসে এ দিনটি খুব ঘটনাবহুল ও বেদনার। তেমনই ঘটনাবহুল বঙ্গবন্ধুর মৃত্যু থেকে দাফন পর্যন্ত সময়। সেলুলয়েডের পর্দায় এ সময়টিকেই তুলে আনতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতা।

‘৫৭০’ চলচ্চিত্রে নির্মাতা কী দেখাতে চান, এমন প্রশ্নে এরআগে চ্যানেল আই অনলাইনকে আশরাফ শিশির বলেছিলেন, ‘বঙ্গবন্ধুর মৃত্যু বাঙালি জাতির জন্য ট্রাজিক একটা অধ্যায়। আমার তিনটা গল্প আছে তার নিহত হওয়ার ঘটনা নিয়ে, তার মৃত্যুকে ঘিরে। এই তিনটা গল্প নিয়ে আমি ট্রিলোজি করতে চাই। এর প্রথম অংশটাই হচ্ছে ‘৫৭০’। যিনি একটা দেশের স্বাধীনতা এনে দিলেন, আমার ছবির যে ঘটনাটা তার কয়েক ঘন্টা আগেও যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, অথচ তার যে প্রক্রিয়ায় অন্ত্যষ্টিক্রিয়া হয়েছিলো এটা হৃদয়বিদারক। এটা কেন ঘটেছিলো? স্বাধীনতা বিরোধীরা বার বার বলার চেষ্টা করেন যে বঙ্গবন্ধুর জানাজায় কোনো লোক হয়নি, অথচ অমুকের জানাজায় লাখ লাখ লোক হয়েছিলো! আসলে সত্যটা কী? কী ঘটেছিলো? এসবই আসলে আমি আমার নির্মিতব্য ‘৫৭০’ ছবিতে তুলে ধরার চেষ্টা করবো।’

শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে আগামি বছরের মার্চে ‘৫৭০’ মুক্তি দেয়ার পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ ফিল্মস।

Reneta

চলচ্চিত্রটির অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। এতোদিন বাণিজ্যিক ঘরানায় কাজ করার পর এই প্রথম তিনি কোনো গল্পনির্ভর চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

অভিনয়ে আরও থাকছেন মাসুম আজিজ, স্বাধীন খসরু, সুমনা সোমা, কাজী রাজু, এলিনা শাম্মী, সানসি ফারুক, দুখু সুমন-সহ ৩০০ জন অভিনয়শিল্পী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাফ শিশিরএলিনা শাম্মীকাজী রাজুবাপ্পী চৌধুরীমাসুম আজিজলিড বিনোদনসানসি ফারুকসুমনা সোমাস্বাধীন খসরু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লিবিয়া থেকে ফিরলেন ১৬৪ অভিবাসী

পরবর্তী

এবার করোনা আক্রান্ত লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানে

পরবর্তী

এবার করোনা আক্রান্ত লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানে

মহাত্মা গান্ধী

‘মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু শান্তি-সম্প্রীতির জন্য জীবন দিয়েছেন’

সর্বশেষ

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT