বাংলাদেশ

বগুড়ায় গণজাগরণ মঞ্চের জিয়া হত্যায় ‘জড়িত’ শিবির

বগুড়ায় গণজাগরণ মঞ্চের জিয়া হত্যায় ‘জড়িত’ শিবির

২০১৩ সালে বগুড়া শহরে প্রকাশ্যে গণজাগরণ মঞ্চের নেতা শেরপুর ডিগ্রী কলেজের প্রভাষক জিয়া উদ্দিন জাকারিয়া হত্যার সাথে জড়িত জামায়াত-শিবিরের ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

এরা হলেন, মাইনুর ইসলাম, মহসিন আলী ও হাবীবুল্লাহ নাইম। তাদেরকে শহরের চকসূত্রাপুর ও সবুজবাগ জামিল নগর থেকে গ্রেফতার করা হয়।

বগুড়া পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, দীর্ঘদিন মামলাটি আমাদের কাছে তদন্তাধীন ছিলো, আমরাও এর রহস্য উদঘাটনের চেষ্টা করেছি। আটককৃতরা খুনের বিস্তারিত বিবরণ আমাদের কাছে দিয়েছে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।

২০১৩ সালের ৯ ডিসেম্বর বাড়ী ফেরার পথে রাত ৯টার সময় সেলিম হোটেলের সামনে জিয়া উদ্দিন জাকারিয়াকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এরপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা।

বিষয়:গণজাগরণ মঞ্চ জিয়া হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…