কৃষি

বগুড়ায় গ্রীষ্মকালীন বাঁধাকপির চাষ

বগুড়ায় গ্রীষ্মকালীন বাঁধাকপির চাষ

বগুড়ার বিভিন্ন এলাকায় এবার চাষ হয়েছে গ্রীষ্মকালীন বাঁধাকপি। অসময়ে সবজির ভালো দাম পেয়ে লাভবান কৃষক। বাঁধাকপি শীতকালীন সবজি হলেও এখন এসেছে এর কিছু বারোমাসি জাত। বগুড়ার শাজাহানপুর উপজেলার শাহনগর গ্রামে এবার কৃষক আবাদ করেছেন সত্তর ও নরেশ জাতের বাঁধাকপি।

শাহনগরের কৃষক জানান, এ সময় বাজারে বাঁধাকপির দাম বেশ ভালো। বারোমাসি জাতের বাঁধাকপির একেকটির ওজন চার থেকে পাঁচ কেজি পর্যন্ত হয়।

বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ প্রধান পরিচালক ওবায়দুর রহমান মন্ডল জানান, শাজাহানপুর উপজেলা ছাড়াও কাহালু, শেরপুর, শিবগঞ্জ ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গ্রীষ্মকালীন বাঁধাকপি চাষ করেছেন কৃষক।

বিস্তারিত দেখুন চ্যানেল আই বগুড়া প্রতিনিধি রউফ জালালের ভিডিও রিপোর্টে:

https://www.youtube.com/watch?v=ayZJ5s6y-gQ

বিষয়:কৃষি বগুড়া বাঁধাকপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…