চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে ৫০০ কোটি আয়ের পথে ‘কেজিএফ ২’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২২
বিনোদন
A A
A man with a beard and long hair holding a gun in front of a vehicle. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিস মাতাচ্ছে কেজিএফ: চ্যাপ্টার ২। প্রশান্ত নীল পরিচালিত ১০০ কোটি রুপি বাজেটের এই ছবিটি মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ের ঝড় তুলেছিল। আর এবার বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপি আয়ের পথে হাটছে কন্নড় সিনেমা ‘কেজিএফ ২’।

মুক্তির তিন দিনে বিশ্বব্যাপী ছবিটি এখন পর্যন্ত আয় করেছে ৪১১ কোটি রুপি। যার ভেতর  তৃতীয় দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ১৪৫ কোটি রুপি। যেখানে মুক্তির প্রথম ও দ্বিতীয় দিনে ছবিটি আয় করেছিল যথাক্রমে ১৯০ ও ১২৫ কোটি রুপি!

এছাড়াও মুক্তির তৃতীয় দিনে শুধু ভারতে ছবিটি আয় করেছে ১০০ কোটি রুপি এবং হিন্দি ভার্সনে এটি আয় করেছে ৪৫ কোটি রুপি।

মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ভারতীয় কোনো সিনেমার বক্স অফিস আয় অনুযায়ি ‘ট্রিপল আর’ ও ‘বাহুবলী’র পরেই জায়গা করেছে নিয়েছে ‘কেজিএফ ২’।

যশ অভিনীত সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ডিসেম্বরে। মাঝখানে করোনার কারণে সিনেমাটি নিয়ে প্রতীক্ষার প্রহর শুধু দীর্ঘই হয়েছে দর্শকের।

‘কেজিএফ’ এর কাহিনী মূলত ১৯৭০ থেকে ১৯৮০ দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টারে রূপান্তরিত হওয়ার নানান কাহিনীকে ঘিরেই এর চিত্রনাট্য নির্মিত। যেখানে মূল ভূমিকায় দক্ষিণী সুপারস্টার যশকে এবং তার বিপরীতে অভিনয় করবেন শ্রীনিধি শেঠি। সেই সাথে ছবিটিতে আরো অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত, রাবিনা ট্যান্ডন সহ আরো অনেকে।

প্রশান্ত নীল পরিচালিত ছবিটি বিশ্বব্যাপী কন্নড় সহ তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে।

ট্যাগ: কেজিএফ ২বক্স অফিস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতারণার ব্যবসায় তৌসিফ ও তানজিন তিশার ‘অচেনা প্রেম’

পরবর্তী

দিল্লিতে ১৫ দিনে করোনা ৫শ’ শতাংশ হারে ছড়িয়েছে

পরবর্তী
নারী স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য নাকের নল ব্যবহার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লিতে ১৫ দিনে করোনা ৫শ’ শতাংশ হারে ছড়িয়েছে

নদীর পাড়ে দাঁড়ানো একজন মুসলিম ব্যক্তি, পরনে কালো পোশাক ও টুপি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুমন্ত অবস্থায় শরীরে ঢেলে দিলো গরম পানি, ৬ দিন পর মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমালয়ের হ্রদে বন্যার ঝুঁকি কমায় চীনের আবার উদ্ধার অভিযান শুরু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT