বিনোদন

বক্স অফিসে হইচই, দ্বিতীয় দিনে কতো আয় করলো ‘কেজিএফ ২’?

বক্স অফিসে হইচই, কেজিএফ ২ এর দ্বিতীয় দিনের আয় দেখছেন একজন অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা কেজিএফ ২ এর দ্বিতীয় দিন বক্স অফিসের আয় নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে সদ্য মুক্তি প্রাপ্ত সাড়া জাগানো কন্নড় সিনেমা ‘কেজিএফ ২’। বিশ্বব্যাপী দ্বিতীয় দিনে ছবিটি আয় করেছে ১২৫ কোটি রুপি!

যার মধ্যে শুধু ভারতেই দুই দিনে এর আয় ২৫০ কোটি রুপি ছাড়িয়েছে। আর হিন্দি ভার্সনে ছবিটি আয় করেছে ১১৮ কোটি রুপি!

মুক্তির দুই দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়ালো ২৯০ কোটি রুপি। যা ইতোমধ্যেই এর বাজেট পার করে ২০০ কোটি রুপি লাভের পথে হাটছে!

এছাড়াও মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ভারতীয় কোনো সিনেমার বক্স অফিস আয় অনুযায়ি ‘ট্রিপল আর’ ও ‘বাহুবলী’র পরেই জায়গা করেছে নিয়েছে ‘কেজিএফ ২’।

যশ অভিনীত সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ডিসেম্বরে। মাঝখানে করোনার কারণে সিনেমাটি নিয়ে প্রতীক্ষার প্রহর শুধু দীর্ঘই হয়েছে দর্শকের।

‘কেজিএফ’ এর কাহিনী মূলত ১৯৭০ থেকে ১৯৮০ দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টারে রূপান্তরিত হওয়ার নানান কাহিনীকে ঘিরেই এর চিত্রনাট্য নির্মিত। যেখানে মূল ভূমিকায় দক্ষিণী সুপারস্টার যশকে এবং তার বিপরীতে অভিনয় করবেন শ্রীনিধি শেঠি। সেই সাথে ছবিটিতে আরো অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত, রাবিনা ট্যান্ডন সহ আরো অনেকে।

প্রশান্ত নীল পরিচালিত ছবিটি বিশ্বব্যাপী কন্নড় সহ তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে।

বিষয়:অভিনয় কন্নড় কেজিএফ কেজিএফ ২ তামিল তেলেগু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…