মুক্তির প্রথম দিন থেকেই বেশ জমজমাট ব্যবসা করছে ‘ধড়ক’। তার প্রমাণ প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছে।
মুক্তির প্রথম দিনে ৮ কোটি ৭১ লাখ রুপি আয় করে নতুন রেকর্ড গড়েছে ‘ধড়ক’। যা কিনা নতুন নায়ক-নায়িকার অভিষেক ছবিতে বলিউডে সবচেয়ে বেশি আয়। এর আগে এই কৃতিত্ব ছিলো ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’র দখলে।
তবে চমকপ্রদ তথ্য হলো- এক সপ্তাহে এবার অর্ধশত কোটির ঘর ছাড়িয়ে যাচ্ছে ছবিটি। নতুন নায়ক-নায়িকা নিয়ে তৈরি ছবি নিয়ে এতটা আয় হয়ত আশা করেননি ছবির পরিচালক শশাঙ্ক খাইতান ও প্রযোজক করণ জোহর।
‘ধড়ক’ মূলত মারাঠি ছবি ‘সাইরাত’-এর হিন্দি সংস্করণ। এর মাধ্যমে শ্রীদেবী কন্যা জাহ্নবীর বলিউড অভিষেক হয়েছে, আর তার বিপরীতে দেখা গেছে অভিনেতা শহীদ কাপুরের ভাই ইশান খাত্তারকে।
গত ২০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে ছবিটি। আর এর পর থেকেই প্রসংশায় ভাসছেন জাহ্নবী-ইশান।
প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com
ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)