বিনোদন

বক্স অফিসে ‘তানাজি’র চমক!

বলিউড সিনেমা তানাজি: দ্য আনসাং উইনার এর দৃশ্য, দুই চরিত্রের হাসি-মুখর মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড সিনেমা তানাজি: দ্য আনসাং উইনার এর দৃশ্য, দুই চরিত্রের হাসি-মুখর মুহূর্ত, ঐতিহাসিক পটভূমিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল ১০ জানুয়ারি মুক্তি পেয়েছিল বলিউডের বহুল আলোচিত দুই সিনেমা। যার একটি দীপিকা পাডুকোন অভিনীত ‘ছপাক’ এবং অন্যটি অজয়-কাজল অভিনীত ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’।

এই দুই ছবির মধ্যে বক্স অফিসে তুমুল আলোড়ন ফেলে দেয় তানাজি। মুক্তির দশ দিনেই ছবিটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ২০০ কোটি রুপি। এরমধ্যে শুধু ভারতের বক্স অফিসে ছবিটি আয় করে ১৬৫ কোটি রুপি!

এর আগে মুক্তির প্রথম দিনে ছবিটির আয় নিয়ে সিনেমা বিশ্লেষকরা পূর্বানুমাণ করলেও সেটির থেকেও ছবিটি বেশি আয় করে চমক দেখায়।

১২৫ কোটি রুপি বাজেটের এই ছবিটি সারা বিশ্বব্যাপী প্রায় সাড়ে ৪ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যার ভেতর শুধু ভারতেই প্রায় ৪ হাজার প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হয়।

‘তানাজি’ অজয় দেবগণ অভিনীত ১৯তম সিনেমা যেটি ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়লো।

বিষয়:অজয় দেবগণ কাজল ছপাক বক্স অফিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…