চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনে পুলিশের গুলি, নিহত ১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২০
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরের বিরলে রুপালী বাংলা জুট মিলে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। এ ঘটনায় ৩ পুলিশসহ আহত হয়েছে আরো ১৩ শ্রমিক।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব এ তথ্য জানিয়েছেন।

নিহত সুরত আলী(৩৭) হুসনা মোড়ের মোহাম্মদ আলীর ছেলে। তিনি মিলের পাশের চা দোকানদার। বুধবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, বুধবার বিকেলে কোন নোটিশ ছাড়াই রুপালী বাংলা জুট মিল কর্তৃপক্ষ মিল বন্ধ করে দেয়। এতে ক্ষুদ্ধ হয়ে উঠে শ্রমিকরা। তারা বকেয়া বেতন-ভাতার দাবিতে সন্ধ্যার পর থেকে মিল গেটে সমবেত হতে শুরু করে। কিছুক্ষণ পর রাত সাড়ে ৮টায় রুপালী বাংলা জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক বিরল উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম.আব্দুল লতিফ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু, শ্রমিকরা তাদের বকেয়া বেতন চেয়ে শ্লোগান দিতে থাকে। শ্রমিকদের দাবি না মেনে তিনি ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করেন।

এ সময় বিক্ষুদ্ধ শ্রমিকরা উত্তেজিত হয়ে ভাংচুর শুরু করলে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। ঘটনাস্থলে পুলিশের গুলিতে সুরত আলী (৩০) নামে এক চা দোকানদার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। আহত হয় ৩ পুলিশসহ আরো ১৩ শ্রমিক।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে।

Reneta

জুট মিলের রাজ কুমার(২৪)কে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং রায়হান (১৯) ইব্রাহিম (৫৫)সহ অন্যদের স্থানীয় বিরল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আন্দোলনদিনাজপুরনিহতবকেয়া বেতনশ্রমিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরও এক দফা কমেছে স্বর্ণের দাম

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ওপেক থেকে আমিরাতের বেরিয়ে যাওয়ার পেছনে যেসব কারণ

এপ্রিল ২৯, ২০২৬

সরাসরি চট্টগ্রাম: বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টুয়েন্টি

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেনে ট্রাম্পের নিয়োগ দেওয়া মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT