বিনোদন

বই লিখে জীবনের কথা জানাবেন শাহরুখ পত্নী গৌরি

গৌরি খান লাল পোশাকে বসে আছেন, বইয়ের প্রচ্ছদে তার ছবি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গৌরি খান লাল পোশাক পরা অবস্থায় বসে আছেন, বইয়ের প্রচ্ছদে তার ছবি রয়েছে, যা তার জীবন ও ডিজাইনের গল্প বলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

হাতে কাজ না থাকায় করোনাকালীন এই সময়ের শুরু থেকে ঘরবন্দি সময় কাটিয়েছেন বলিউড তারকারা। তবে এই সময়ের সবটা জুড়েই যে তাদের অবসর ছিল এমনটা নয়। বরং করোনাকালীন এই সময়ে অনেক তারকাই নিজেকে আবিষ্কার করেছেন নতুনভাবে। তাদের একজন হলেন শাহরুখ পত্নী গৌরি খান।

সবার কাছে তিনি একজন প্রযোজক এবং ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে পরিচিত হলেও এবার প্রকাশ্যে এল তার আরো এক নতুন প্রতিভা। হ্যাঁ, এবার লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করবেন গৌরি খান!

আসছে বছর ‘মাই লাইফ ইন ডিজাইন’ শিরোনামের তার লেখা একটি বই প্রকাশ করা হবে পেঙ্গুইন এবুরি প্রেসের অধীনে। বইটিতে মূলত থাকবে তার ডিজাইনার হয়ে ওঠার নানা গল্প।

ক্যারিয়ারে গৌরি খান বহুবার নতুন নতুন বিষয় নিয়ে কাজ করেছেন। তবে তার ক্যারিয়ারে সাফল্যের অনন্য মাত্রা এনেছে এই ইন্টিরিয়র ডিজাইনারের কাজটি। আর তাইতো জীবনের এই অভিজ্ঞতা গুলোর কথা বইটির মাধ্যমে সবার কাছে তুলে ধরতে চান তিনি।

আসন্ন এই বইটির সম্পর্কে ভারতীয় একটি সংবাদ মাধ্যমের কাছে গৌরি জানান যে, আমি সত্যিই খুব আনন্দিত পেঙ্গুইন এবুরি প্রেসের সাথে কাজ করে। ‘মাই লাইফ ইন ডিজাইন’ বইটি আমার খুব কাছের। যার সাথে আমার অনেক পরিশ্রম, আবেগ ও অভিজ্ঞতা জড়িত। আশা করছি বই পড়ে সবার ভালো লাগবে। অনেকে অনুপ্রেরণা পাবে নতুন কিছু করার, যেটি আমার মূল লক্ষ্য।

বিষয়:গৌরি খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…